• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

Muntu Rahman / ৫২০ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মালিকুজ্জামান কাকা

বিশেষ প্রতিনিধি : যশোরের অভয়নগরে পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে ২৫ আগষ্ট (সোমবার ) উপজেলার নওয়াপাড়ার বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক এমদাদুল হক, পরিবেশ অধিদপ্তর যশোরের পরিদর্শক মোঃ জিহাদ হোসেন।
উপজেলার আলীপুরে সঠিক নিয়ম না মেনে কয়লার ড্যাম্প পরিচালনা ও পরিবেশ দুষনের দায়ে ড্যাম্প পরিচালনাকারী প্রতিষ্ঠান নওয়াপাড়ার আই আর এস ইন্টারন্যাশনালকে ২০,০০০ টাকা জরিমানা করে তাতক্ষনিক আদায় করা হয় এবং তাদের মজুদকৃত কয়লা অক্টোবর মাসের মধ্যে সরিয়ে নেওয়ার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এরপর নওয়াপাড়ার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে অভিযান পরিচালিত হয়। অভিযানে নওয়াপাড়া আল-মদিনা ক্লিনিকের বর্জ্য অব্যবস্থাপনায় দায়ে ৫০০০ টাকা জরিমানা ও আদায় কর হয়, এ হামিদ মেমোরিয়াল (প্রা:) হাসপাতালকে একই অপরাধে জন্য ১০০০০ টাকা, ফাতেমা হাসপাতাল কে একই অপরাধে ৫০০০ টাকা, সার্জিক্যাল ক্লিনিককে ৫০০০ টাকা ও আরোগ্য সদন (প্রা.) হাসপাতাল ৫০০০ টাকা জরিমানা ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

পরিবেশ অধিদফতর খুলনার পরিচালক মমতাজ বেগম বলেন, পরিবেশ অধিদপ্তর যশোরের উদ্যোগে অভয়নগর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয় এবং ১ টি কয়লার ড্যাম্পসহ ৫ টি ক্লিনিকে অভিযান পরিচালনা করে জরিমানা করে তা আদায় করা হয়েছে। আগামী মাসেও আমাদের অভিযান পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD