• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিনটি এলাকায় অভিযান: ২৩৭০ সংযোগ বিচ্ছিন্ন জরিমানা ও সিল গালা করে দেওয়া হয়

Muntu Rahman / ৬৪০ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার লক্ষ্যেগত সোমবার (১১ আগস্ট /২৫) তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃক তিনটি ভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এই অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও, এবং মুন্সিগঞ্জের গজারিয়ায়,, ঢাকার করাইল বস্তি এবং গাজীপুরের কাশিমপুর থেকে বিপুল সংখ্যক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে মিরেরটেক, হাতুরাপাড়া এবং নয়াপুরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ২.৫ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৯০০টি আবাসিক বার্নার এবং একটি চুনা ভাটির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে ২ ইঞ্চি ব্যাসের ১০০ ফুট এবং ১ ইঞ্চি ব্যাসের ৪০ ফুট এমএস পাইপসহ অন্যান্য প্লাস্টিক পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়েছে।

মুন্সিগঞ্জের গজারিয়ায় ভাটের চর নতুন রাস্তায় একটি চুনাপাথর কারখানায় অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করায় ঘুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।তাছাড়া রেষ্টুরেন্টে জরিমানা ও সিল গলা করে দেওয়া হয়েছে বলে জানা যায়।

একই সময়ে, ঢাকার করাইল বস্তি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে মোট ১০৫০টি ডাবল বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার ফলে প্রতিদিন প্রায় ২২০৫০ ঘনফুট গ্যাস সাশ্রয় হবে। এখানে প্রায় ৫৬০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে।

গাজীপুরের কাশিমপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে সুরাবাড়ি ও দেওয়ান মার্কেট এলাকায় আরেকটি গুরুত্বপূর্ণ অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ১৬০টি বাড়ির ৪২০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় বিভিন্ন আকারের প্রায় ৬১০ ফুট পাইপ অপসারণ করা হয় এবং অবৈধ গ্যাস সরবরাহের ৭টি উৎসমুখ স্থায়ীভাবে বন্ধ (কিলিং) করে দেওয়া হয়। পাশাপাশি, ১২টি অবৈধ রেগুলেটরও জব্দ করা হয়েছে।

সকল অবৈধ বিতরণ লাইন স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD