• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুর উপজেলার চরগাঁও গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক, ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ খাস কালেকশনের নামে অতিরিক্ত টাকা আদায়, ক্ষোভে ফুঁসছেন বাদাঘাটের ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি বাড়ছে জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন

হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষার বাস্তব চিত্র দেখতে তাহিরপুরে প্রতিমন্ত্রী-রুমানা আলী

Muntu Rahman / ২০৬ Time View
Update : সোমবার, ১১ মার্চ, ২০২৪

আমির হোসেন, স্টাফ রিপোর্টার::

হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি।

প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি সড়ক পথে সকাল ১০ টায় তাহিরপুরে আসেন। পরে তিনি স্পিরিটবোড যোগে সকাল ১১টায় তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন উমেদপুর সরকারী প্রাথমিক বিদয়ালয় পরিদর্শন করেন। পরিদর্শন কালে উমেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংঙ্গীত পরিবেশন শেষে প্রতিমন্ত্রী প্রাক প্রাথমিক ও দ্বিতীয় শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়েখোঁজ খবর নেন। এবং ২১শে ফেব্রুয়ারি,২৬ মার্চ সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের পাঠ্যদান করান।

এসময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে এসে পড়াশোনা করার জন্য এবং শিক্ষকদেরকে সঠিক সময়ে স্কুল এসে পাঠ্যদান করার জন্য নির্দেশনা দেন।
পরে তিনি হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষার মানউন্নয়নে ও ঝড়ে পড়া ঠেকাতে স্কুল প্রাঙ্গণে জড়ো হওয়া স্থানীয় অবিভাবক ও এলাকাবাসী উদ্যেশ্য করে বলেন, নিয়মিত সন্তানদের স্কুলে পাঠানো ও স্কুলে পাঠ্যদান করানো হচ্ছে কি না খোঁজ খবর নেয়া ও তাদের সন্তানরা বাড়িতে এসেও যেন পড়াশোনা করছে কি-না তার জন্য পরামর্শ দেন।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার,উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মোছাঃ নুরজাহান খাতুন, বিভাগীয় উপ পরিচালক, প্রাথমিক শিক্ষা, সিলেট মো: জালাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD