• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম:
মহিপুরে ১১ বছরের শিশুকে বৃদ্ধ নুর মোহাম্মদ কর্তৃক শ্লীলতাহানির চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে যাদুকাটায় প্রশাসনের বহুমুখী উদ্যোগ কলাপাড়ায় বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক বিতরণের ঠিকাদারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম নওগাঁর বদলগাছীতে পাঁড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল কর্তৃক ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বেধড়ক মারের অভিযোগ র‍্যাবের ও নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ চোরাই গরু বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মতবিনিময় বদলগাছীতে জমি দখলের পায়তারা, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মহিপুরে ১১ বছরের শিশুকে বৃদ্ধ নুর মোহাম্মদ কর্তৃক শ্লীলতাহানির চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার।

Muntu Rahman / ০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর মহিপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা যায় , গত ৭ জুলাই দুপুরে ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে ছোট ভাইয়ের সাথে অবস্থান করছিল শিশুটি। ওই সময় বাড়িতে তার মা-বাবা কেউ ছিলেন না। এ সুযোগে প্রতিবেশী নূর মোহাম্মদ ঘরে ঢুকে শিশুটিকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার জানায়, সামাজিক লোকলজ্জা এবং স্থানীয়দের মাধ্যমে সালিশ-মিমাংসার আশায় তারা বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানায়নি। তবে দীর্ঘদিন বিচার না পাওয়ায় বাধ্য হয়ে বুধবার মহিপুর থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির মা। পুলিশ অভিযোগটিকে মামলা হিসেবে নথিভুক্ত করে এবং পরক্ষণেই অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধ নুর মোহাম্মদ হাওলাদার কে গ্রেপ্তার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, শিশুর মায়ের মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD