• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কলাপাড়ায় বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক বিতরণের ঠিকাদারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে সড়ক সংস্কারে উদ্যোগী চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব শামীম নওগাঁর বদলগাছীতে পাঁড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল কর্তৃক ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বেধড়ক মারের অভিযোগ র‍্যাবের ও নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তজেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৫ চোরাই গরু বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মতবিনিময় বদলগাছীতে জমি দখলের পায়তারা, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন নওগাঁয় জমিলা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ বটিয়াঘাটায় দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

Muntu Rahman / ৪ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

কৃষকদের কাছে মানসম্মত কৃষি উপকরণ পৌঁছে দেওয়া এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে রিটেইলারদের আরও দক্ষ করে তোলার লক্ষ্যে নাটোরের গ্রীনভ্যালী পার্কে দিনব্যাপী রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

‘কৃষি ও কৃষকের কল্যাণে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২২ জুলাই ) মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের সৌজন্যে এবং নওগাঁর মান্দা উপজেলার সতীহাটের মেসার্স সরকার ট্রেডার্সের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের মহাদেবপুর টেরিটরির (এরিয়া-নওগাঁ) ব্যবস্থাপনায় আয়োজিত এই মিলনমেলায় নওগাঁর বিভিন্ন এলাকার ৭০ জন রিটেইলার ও তাঁদের পরিবারবর্গসহ মোট ১৪৮ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের রাজশাহী রিজিওনাল সেলস ম্যানেজার মো. সামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর এরিয়ার এরিয়া সেলস ম্যানেজার রাশিদুল হাসান এবং পাবনার ঈশ্বরদী উপজেলার সিনিয়র মার্কেটিং অফিসার আব্দুল হামিদ। এছাড়া মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের স্থানীয় পরিবেশক ও মেসার্স সরকার ট্রেডার্সের প্রোপাইটর মো. আব্দুল মান্নান (মানিক) সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শামছুল আলম বলেন,”বাংলাদেশের কৃষির সার্বিক উন্নয়নে আধুনিক ও মানসম্মত কৃষি উপকরণের কোনো বিকল্প নেই। কৃষকের আস্থা অর্জন করতে হলে রিটেইলারদের সঠিক পরামর্শ ও মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। কৃষক লাভবান হলে তবেই দেশীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।”

তিনি আরও যুক্ত করেন, জমির উর্বরতা রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ফসল উৎপাদনের জন্য বিজ্ঞানভিত্তিক কৃষি ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করতে মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালস সবসময় পরিবেশবান্ধব ও কার্যকর পণ্য সরবরাহ করে আসছে।

দিনব্যাপী এই আয়োজনে আলোচনা সভা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মশালা পর্বে মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের জনপ্রিয় পণ্য—হিউমিকিং, কিমিয়া, মিমপটাশ ও স্টেলা সহ বিভিন্ন ফসলের উপযোগী উপকরণের কার্যকারিতা ও সঠিক ব্যবহারবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ‘প্রাইমেট দানা’র গুণগত মান ও উপকারিতা রিটেইলারদের সামনে তুলে ধরা হয়।

বক্তারা দেশের কৃষির টেকসই উন্নয়নে রিটেইলারদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD