• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চুনারুঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ বাদাঘাট বাজারে অভিযানের খবর ছড়ালেই দোকান বন্ধের অভিযোগ, কীসের ভয় ব্যবসায়ীদের? বিশ্বম্ভরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন, তথ্য সংগ্রহকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ভেড়ামারায় আল্ হেরা মডেল একাডেমি আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত বিশ্বম্ভরপুরে ওয়ার্ড সভায় নয় ওয়ার্ডের উন্নয়ন দাবি, অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধের আহ্বান জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

সুনামগঞ্জে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ স্মরণে বিভিন্ন দলের পুষ্পস্তবক অর্পণ

Montu Rahman / ২৩৫ Time View
Update : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার::

মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন,আওয়ামীলীগ,বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ স্মরণে শহীদ মিণারের পুস্পস্তবক অর্পণ করেন।

আজ বুধবার রাত ১২টা ১মিনিটে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিণারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ রাশেদ ইকবাল চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ,পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ এহসান শাহ,অতিরিক্ত পুলিশ সুপার(সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ আবু সাঈদ,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন,সহ সভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী আবুল কালাম,এড. মনীষ কান্তি দে মিন্টু,এড. বুরহান উদ্দিন দোলন,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল,সহ সভাপতি এড. শেরেনুর আলী,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুজামান,সহ সভাপতি ওলিউর রহমান ওলি,সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন,জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক তফাজ্জুল হোসেন,মমিনুল হক কালামচাস,নুরুল আলম নুরুল,সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজু,জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন ১৯৫২ সালের একুশেফেব্রুয়ারী আজকের এইদিনে ভাষা প্রতিষ্ঠার দাবিতে সালাম,বরকত,রফিক,জব্বার সহ অসংখ্য মানুষ জীবন দিয়ে বাংলা ভাষা প্রতিষ্ঠা করেছিলেন বলেই আমরা বাঙ্গালী জাতি গর্ব করে বাংলা ভাষায় কথা বলতে পারি। এই ভাষা আজ বিশ্ব পরিমন্ডলে আর্ন্তজাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করায় বিশ্ববাসি প্রতিবছর এই দিনে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এটা বাঙ্গালী জাতির গর্বের একটি দিন বলে সবাই অভিমত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD