• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলা নববর্ষ উদযাপনে কোনো নিরাপত্তা হুমকি নেই, সংবাদ সম্মেলনে জানালে র‍্যাব ডিজি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ডিলার আটক, ইজিবাইক জব্দ মহিপুুরে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: ১০০ লিটার ওয়াশ ও চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু। সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ।

“সুনামগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ”

Muntu Rahman / ১৭৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার, আমির হোসেন ::

দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ প্রেক্ষিতে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক এবং তার পক্ষে আজ সুনামগঞ্জে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অসহায় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস। এ সময় সুনামগঞ্জ জেলার ৩০০ জন অসহায় মানুষদের মধ্যে ৩০০ টি কম্বল বিতরণ করা হয়। এক প্রশ্নের জবাবে উপমহাপরিচালক জনাব মো: জিয়াউল হাসান জানান, “দেশব্যাপী অসহায়-দরিদ্র মানুষেরা শীতকালে শীতবস্ত্রের অভাবে কষ্টে ভুগেন। মহাপরিচালক মহোদয়ের কার্যকরী উদ্যোগ ও সদয় নির্দেশনার আলোকে দেশের অন্যান্য জেলার ন্যায় আজকে সুনামগঞ্জে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হলো। আমরা আনসার বাহিনী অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আশা করছি এ কার্যক্রম অব্যাহত থাকবে।” এসময় তিনি মহাপরিচালক মহোদয়কে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। শীতবস্ত্র পেয়ে সুনামগঞ্জের অসহায় মানুষদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। এ প্রসঙ্গে ভিডিপি সদস্যা মেহেরজান বিবিকে তার অনুভূতি জানতে চাইলে তিনি জানান, “কম্বল পেয়ে আমি খুব খুশি, আমার শীতের কষ্ট কমবে। আনসার বাহিনীকে ধন্যবাদ।”এভাবে ৩০০ জন কম্বল প্রাপ্ত অসহায় মানুষই তাদের আনন্দের অনুভূতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD