• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি  তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা। উবহাটা ইউনিয়নের সেবক হতে চান রিপন তরফদার ভেড়ামারায় ভারতের এস্টার হসপিটালের পেশেন্ট হেল্প সেন্টার এর শুভ উদ্বোধন এলএসডি কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে চাল নেওয়ার অভিযোগ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ডিলার আটক, ইজিবাইক জব্দ

Muntu Rahman / ১৫১ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ‘ESKUF’ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে পত্নীতলা থানার একটি টিম উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তি মো. ফিরোজ কামাল (৩০), তিনি সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে তার হেফাজত থেকে ৭০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদক ‘ESKUF’ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা হিসেবে উদ্ধারকৃত মাদকের মোট মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।
পত্নীতলা থানা পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে দীর্ঘদিন ধরে ভারত থেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে এসব মাদক নওগাঁ জেলায় এনে সরবরাহ করত বলে জানিয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD