• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নোয়াখালীতে ১১ (এগার) লিটার এ্যালকোহল সমৃদ্ধ বিয়ার ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন আসামি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুই জন আটক তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

Muntu Rahman / ১ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
​আজ ২৯ জুলাই (২০২৬) রাত আনুমানিক ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রামে অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানকালে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এই নেশাজাতীয় সিরাপের আনুমানিক বাজার মূল্য ৩৭,৬০০ (সাইত্রিশ হাজার ছয়শত) টাকা। উদ্ধার করা এসব মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।
​চলতি মাসেই বিজিবির বড় সাফল্য
​উল্লেখ্য, সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে চলতি জুলাই মাসেই ৫৩ বিজিবি বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১ জন আসামিকে গ্রেফতারসহ সর্বমোট:​৬৯৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ,​৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং
​৯০ বোতল মদ জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান:
​”ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) ঠেকানো এবং মাদকসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় আমাদের এই ধরনের জিরো টলারেন্স নীতি ও নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD