• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের অভিযানে একনলা বন্দুকসহ বাবা-ছেলে গ্রেফতার

Muntu Rahman / ২৭৫ Time View
Update : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

আমির হোসেন

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের দিরাই থানার কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ একরার হোসেন চৌধুরীর ভাই ফজলু মিয়া (৫৫) হাতিয়া মোকামবাড়ি মসজিদে নামাজ পড়তে বসাকে কেন্দ্র করে গত ২৯ মার্চ দুপুর দেড়টায় স্থানীয় লিটন মিয়া পক্ষের রবিউল ইসলামের (২৫) সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় লোকজন বিষয়টি সমাধান করে দেন। এই ঘটনাসহ হাতিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত ৩০ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে দিরাই থানাধীন হাতিয়া গ্রামের রাস্তায় কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পক্ষের লোকজন স্থানীয় লিটন মিয়া পক্ষের লোকজনকে আক্রমণ করে। ঐ সময় চেয়ারম্যান পক্ষের ২/৩ জন দেশিয় তৈরি পাইপগান দিয়ে ৩/৪ রাউন্ড গুলি করে। এতে লিটন মিয়া পক্ষের ৭/৮ জন জখম প্রাপ্ত হন। এছাড়া চেয়ারম্যান পক্ষের লোকজন রামদা, লোহার রড, বাশেঁর লাঠি দিয়ে পাশের মোকামবাড়ি বাজারে লিটন মিয়া পক্ষের লোকজনের ৬টি দোকান ভাংচুর করে। এ ঘটনায় দিরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রতন চন্দ্র দেবনাথের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি একনলা অবৈধ বন্দুক উদ্ধার করা হয়। এ সময় ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃরা হলেন দিরাই থানার হাতিয়া গ্রামের আব্দুল মনাফের ছেলে মোঃ দবির মিয়া (৫৫) এবং মোঃ দবির মিয়ার ছেলে মোঃ জাকরান মিয়া (২১)। আজ রবিবার (৩১ মার্চ ২০২৪ খ্রি.) ভোর সাড়ে ৫টার দিকে গ্রেফতারকৃতদের বসতঘরে এই অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরেুদ্ধে দিরাই থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD