• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

সীতাকুণ্ড মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায়  মোটরসাইকেল আরোহী নিহত

Muntu Rahman / ২৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

সীতাকুন্ড চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রাম জেলার  সীতাকুণ্ডের সোনাইছড়িতে  মোটরসাইকেল নিয়ে  গ্যারেজে যাওয়ার পথে মোঃ ইয়াছিন আলী মুন্না (২২) নামে এক যুবক। দুর্ঘটনায় নিহত হয়েছে।
১৪ মার্চ( বৃহস্পতিবার)দুপুর ১১টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার  ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ার ফুলতলা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এ ঘটনা ঘটে।
নিহত মুন্না সীতাকুণ্ড উপজেলার  কুমিরা ইউনিয়নের নিউ রাজাপুর গ্রামের সৈয়দ সেরাং বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।
নিহত মুন্নার পিতা বলেন, সকালে মুন্না নিজের মোটরসাইকেল মেরামত করতে যাওয়ার সময় ঢাকা-চট্রগ্রাম ফুলতলা এলাকার হাফিজ জুট মিলসের সামনে চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুত্বর আহত হয়।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ  খোকন চন্দ্র ঘোষ বলেন, পিকআপের সাথে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী আহত হলে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
                              ##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD