• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ – ৪ বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারীকে ১০ পিস ট্যাপেন্টাডল সহ আটক কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের তিন লাখ ইয়াবা উদ্ধার গাড়ি জব্দ গ্রেফতার ২ লতিফাবাদে ১১০৮ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ: মাসিক ২,৫০০ টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা দৌলতপুরে অপরাধীদের আতঙ্কের নাম খসরু নোমান, বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরার ভূমিকায় প্রশংসায় ভাসছে খসরু নোমান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলা পুলিশ অভিযানে মাদক মামলার ও ওয়ারেন্ট ভুক্ত ২৬ জন আসামি গ্রেফতার বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে রেনু মাছ ধ্বংস

সীতাকুণ্ডে ট্রাক-মাইক্রোর সংঘর্ষে ট্রাক হেলপারের মৃত্যু।। আহত ১০ 

Muntu Rahman / ৩০৬ Time View
Update : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।

চট্টগ্রাম জেলার  সীতাকুণ্ডে দুটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক হেলপারের মৃত্যু। এতে আহত হয়েছেন ট্রাক ও মাইক্রোবাসের চালকসহ মাইক্রোবাসের অন্তত ১০ যাত্রী।
আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড  উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ এলাকায় ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম দুলাল বলেন, চট্টগ্রাম থেকে আসা মালবাহী ট্রাক ভোর প্রায়  ৪টার দিকে মহাসড়কের কমলদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকামুখী সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়।এরপর ট্রাকটি ঢাকামুখী যাত্রীবাহী একটি মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। তাতে ট্রাকের সামনের অংশ ও মাইক্রোবাসের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকচালকের সহকারী নিহত হন। আহত হন ট্রাক ও মাইক্রোবাসচালকসহ মাইক্রোবাসের অন্তত ১০ যাত্রী।তিনি  আরও বলেন, আহতদের উদ্ধার করে  সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তা ছাড়া নিহত ব্যক্তির লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।উপজেলার কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ  আবদুল হাকিম আজাদ বলেন, দুর্ঘটনায় নিহত ট্রাকচালকের সহকারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক ও মাইক্রোবাস ফাঁড়িতে এনে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
                 ##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড

চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD