• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক চাঁপাইনবাবগঞ্জে ৬ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৯১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ভেঙে দেওয়া হলো কিলন ও চিমনি ভেড়ামারা উপজেলা ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান দৌলতপুরে শরিফ উদ্দিন জুয়েলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সীতাকুণ্ডে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

Montu Rahman / ২৪ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড।।

সোমবার(২ নভেম্বর) স্বেচ্ছায় জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় রক্তদাতা ও স্বেচ্ছাসেবী পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্হিত অত্যাধুনিক শপিংমল সিকিউর সিটিতে সম্পন্ন হলো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যাগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, থ্যালাসেমিয়া সচেতনতা এবং রক্তদানে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে সীতাকুণ্ডের বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পক্ষে উপস্থিত ছিলেন
মানবতা ফাউন্ডেশনের সভাপতি রনি খান,রক্তের বন্ধনে আবদ্ধ পরিবারের রাজু, রুহিত,দিদারুল আলম,নুরুল করিম,আরমান সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক,সহ- সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আদর্শ ছাত্র ও যুব সমাজের সাধারন সম্পাদক হালিম জাগ্রত তরুন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহদাত সালেহীন রক্তের সন্ধ্যানে এর এডমিন রনি চৌধুরী,গরীবের বন্ধু ফান্ডেশনের আবু তাহের বাঁশবাড়ীয়া ব্লাড ডোনেট গ্রুপের সদস্য সোহেল ও সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সদস্য মোঃ আকতার হোসাইন এলিট।
সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সদস্য মোঃ আকতার হোসাইন এলিট বলেন রক্তদান শুধু রক্ত দেওয়া নয়,এটি একজন মানুষের জীবন বাঁচানোর মহান সুযোগ। আপনার দান করা এক ব্যাগ রক্ত হয়তো কোনো মায়ের মুখে হাসি ফোটাবে,কোনো শিশুকে নতুন জীবন দেবে।অন্যদিকে, মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে মৃত্যুর পরও একজন মানুষ অন্যের পৃথিবীকে আলোকিত করতে পারেন।এর চেয়ে মহৎ মানবিক কাজ আর কিছুই হতে পারে নাতাই সবাই কে স্বতস্ফূর্তভাবে এগিয়ে আসার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD