• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

সীতাকুণ্ডে কাঠ ভর্তি কাভার্ড ভ্যান আটক

Muntu Rahman / ৩৪৪ Time View
Update : সোমবার, ১০ জুন, ২০২৪

সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে সেগুন কাঠ ভর্তি একটি কাভার্ডভ্যান আটক করেছে বন বিভাগ।

গতকাল ০৯জুন(রবিবার)চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় সকল ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ মনজুরুল আলম চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসূল থেকে বিপুল পরিমান সেগুন গোল কাঠ বোঝাই একটি মিনি কাভার্ডভ্যান ( ঢাকা মেট্টো ড-১৪-৫৩৬৪)আটক করে। অবৈধ সেগুন গোল কাঠ বোঝাই কাভার্ড ভ্যানটি ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন হেফাজতে নিয়ে আসা হয়।
এ বিষয়ে ফৌজদারহাট বিটের স্টেশন কর্মকর্তা মোঃ মনজুরুল আলম চৌধুরী জানান, বিট অফিসে সামনে কাভার্ড ভ্যানটিকে সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুতগতিতে চলে যায়। পিছনে ধাওয়া দিয়ে উপজেলার কদমরসূল এলাকায় গাড়িটি রাস্তার পাশে রেখে চালক ও অপরাধীরা পালিয়ে যায়। কাঠ ও গাড়িটি জব্দ করা হয়। এতে সেগুনের গোল কাঠ ছিলো যার আনুমানিক মূল্য প্রায় ৪ হইতে ৫ লক্ষ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে বন মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD