• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলা নববর্ষ উদযাপনে কোনো নিরাপত্তা হুমকি নেই, সংবাদ সম্মেলনে জানালে র‍্যাব ডিজি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ডিলার আটক, ইজিবাইক জব্দ মহিপুুরে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: ১০০ লিটার ওয়াশ ও চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু। সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ।

সীতাকুণ্ডে অগ্নিকান্ডে৬ বসতঘর পুড়ে ছাই

Muntu Rahman / ২৩৭ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড(চট্টগ্রাম)।।

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। ৭ ডিসেম্বর শনিবার সীতাকুন্ড উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি টিম।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে লালানগর গ্রামে ইমান আলী মৌলভি বাড়ির মো. ইসহাকের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। এরপর একে একে আব্দুল মোতালেব, খন্দকার আলম, আব্দুল সালাম ও আবু তাহেরের ৬টি ঘর পুড়ে ভস্মীভূত করে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় মূল্যবান সরঞ্জাম বের করার সময় পায়নি বলে ভুক্তভোগী আব্দুল সালাম বলেন, ‘আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খাট, বিছানা, ফ্রিজসহ মূল্যবান সরঞ্জামও বের করতে পারিনি।
ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই ঘরগুলো পুড়ে ১৮-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগীরা প্রায় ২০ লাখ টাকার ক্ষতি দাবি করলেও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ছাড়া আমরা আনুমানিক ১৪ লাখ টাকার সম্পদ রক্ষা করেছি।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া রাজু
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD