• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জামালগঞ্জে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে অপরাধ পর্যালোচনায় রাজশাহী রেঞ্জে প্রথম নওগাঁ জেলা পুলিশ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল অস্ত্র গুলি এবং হেরোইনসহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট যাদুকাটা নদী ঘিরে স্থবির অর্থনীতি, মন্দা বাদাঘাট বাজারে ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত খুলনা বিভাগীয় পর্যায়ে ২টিতে চ্যাম্পিয়ন, ৩টিতে রানার্সআপ ও ১টি তৃতীয় স্থান আর্জন।। সংবর্ধনা প্রদান দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা

সরিষাবাড়ীতে আওয়ামীলীগ কর্মীর হুকুমে ভ্যান গাড়ি ছিনতাই

Montu Rahman / ৫০ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ,

জামালপুর সরিষাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীর হুকুমে জোরপূর্বক ভ্যান গাড়ি ছিনতাই এর ঘটনা ঘটেছে ।

অভিযোগ সূত্রে জানা যায় , সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল গ্রামে এ ঘটনা ঘটে ।

গত ২৮ জুলাই ২০২৬ তারিখে সকালে উক্ত গ্রামের আব্দুল কুদ্দুস শেখ এর ছেলে সুজা শেখ প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে অটো ভ্যান বের করে ১ নং বিবাদী মৃত আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা ওরফে মোস্তফা ফকির এর বাড়ি যাওয়া মাত্রই তার গরুর ফার্মের শ্রমিক একই গ্রামের ফজলুল হকের ছেলে কিসিঞ্জারকে দিয়ে জোরপূর্বক তিন চাকার অটো ভ্যানটি তার ফার্মে আটকে রাখে ।

পরবর্তীতে ভুক্তভোগী সোজা শেখ স্থানীয় লোক দিয়ে বিভিন্নভাবে তার নিজ নামীয় অটো ভ্যান গাড়িটি উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা করলে সফল হতে না পেরে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম বলেন উক্ত অভিযোগের তদন্ত কালে সরিষাবাড়ী থানা পুলিশ ১ নং বিবাদীর গরুর ফার্ম থেকে উক্ত ভ্যান গাড়িটি উদ্ধারপূর্বক বাদির কাছে হস্তান্তর করে ।

এ বিষয়ে দুই নং বিবাদী কিসিঞ্জারের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন তার ফার্ম মালিক গোলাম মোস্তফার নির্দেশে উক্ত ভ্যান গাড়িটি আমি নিয়ে ফার্মে রেখেছিলাম পরবর্তীতে পুলিশ এসে উক্ত ভ্যান গাড়ি নিয়ে যায় ।

এ বিষয়ে গোলাম মোস্তফার কাছে জানতে চাইলে তিনি বাড়িতে না থাকায় তার সাথে সাক্ষাতে কথা বলা সম্ভব হয়নি ।

এছাড়াও স্থানীয়দের থেকে আরও জানা যায় এ ঘটনায় ১ নং বিবাদী গোলাম মোস্তফা ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি । সাবেক সরকার থাকা অবস্থায় বিভিন্ন অনিয়ম, অসামাজিক কার্যক্রম ও হরি লুটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । বর্তমানে আওয়ামী লীগ সরকার না থাকাতেও উক্ত কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করতে চায় ফ্যাসিস্ট গোলাম মোস্তফা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD