• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সেতুর অদূরে ৩৫ কেজি গাঁজা ও ১ টি হাইস জব্দ গ্রেফতার ১ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন মেয়াদে ৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় প্রকাশ্য নিলামে বিশ্বম্ভরপুরের ৩ বাজার, বাঘবেড়েই সর্বোচ্চ দর পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক! দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ মনা’র বিরুদ্ধে আদালতে মিথ্যা অভিযোগ! দেশব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক। চৌগাছা থানা মডেল হাসপাতাল স্বাস্থ্যকর্মীর বদলীতে চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী-নার্সদের নড়া চড়া শুরু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি

শেরপুরে শ্রীবরদীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, ঘাতক বাস চালক গ্রেপ্তার

Muntu Rahman / ২৬৩ Time View
Update : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া এলাকায় চাঞ্চল্যকর সড়ক দূর্ঘটনায় মো. হামিদুল্লাহ (২৪) নিহত হয়। এ ঘটনায় ঘাতক বাস চালক মমিনুলকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শেরপুরের দিঘলদী এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত মমিনুল জেলার নন্দী বাজার এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, শ্রীবরদী উপজেলার বড় পোড়াগড় মধ্যপাড়া গ্রামের বাসিন্দা হামিদুল্লাহ ট্রলি গাড়ির হেলপার এবং মমিনুল মামনি পরিবহন (বাস গাড়ির) ড্রাইভার হিসেবে কাজ করতো। গেলো ২১ফেব্রুয়ারি সকালে ভিকটিম হামিদুল্লাহ ট্রলীতে কাঠ বোঝাই করে শ্রীবরদী থেকে শেরপুর যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রনহীন ও বেপরোয়াগতিতে শেরপুর হতে ছেড়ে আসা বকশীগঞ্জগামী বাস গাড়িটির চালক মো. মমিনুল নিয়স্ত্রন হারিয়ে ভিকটিমের ট্রলীর উপর উঠিয়ে দেয়। এতে গুরুতরভাবে আহত হয় হামিদুল্লাহ। এসময় পালিয়ে যায় বাস চালক মমিনুল।
স্থানীয়রা হামিদুল্লাহকে উদ্ধার করে শ্রীবরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে নিহতের বড় ভাই মো. সারোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। ঘটনার পরে থেকেই বাস চালক মমিনুল আত্মগোপনে ছিল।
এ ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আবরার ফয়সাল সাদী’র নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মমিনুলকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে গ্রেপ্তারকৃত মমিনুলকে উক্ত মামলায় শ্রীবরদী থানায় সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD