• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী শফিকুল মোল্লা শফিক সাধারণ মানুষের আস্থার নাম ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ। অনুপস্থিত-১৯ পাতি নেতায় অতিষ্ট জাতীয়তাবাদী কর্মী মাসুদ ও আমন অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে বাঁশখালীতে পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত নতুন নতুন মামলায় বাদি পক্ষকে যশোর শহরে দিশেহারা

শিক্ষার উন্নয়ন ও অবকাঠামোগত সহায়তা কর্মসূচি

Muntu Rahman / ২৭৩ Time View
Update : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার ঃ

ভাষা সৈনিক মুসা মিয়া অনার্স ভবন আমেনা খাতুন কলেজ, নারিকেলবাড়িয়া, ঝিনাইদহ

নারিকেলবাড়িয়ায় মোঃ নাসের শাহরিয়ার জাহেদী (মহুল) এর পৈতৃক নিবাস। সেই শেকড় তিনি ভোলেন নি। তাই তো নাড়ির টানে নিয়মিত যান পূর্বপুরুষের ভিটায়। এলাকাবাসী তো তাঁর বংশ-পরম্পরায় স্বজন, আপনজন। সে কারণে স্থানীয় আমেনা খাতুন কলেজে গড়ে তুলেছেন তিনতলা বিশিষ্ট সুপ্রশস্ত একটি অত্যাধুনিক ভবন। ২০২১ সালে চালু হওয়া “ভাষা সৈনিক মুসা মিয়া অনার্স ভবন” সেখানকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে সুগম করেছে। স্মর্তব্য, ২০১৬ মোঃ নাসের শাহরিয়ার জাহেদী (মহুল) এর পথপ্রদর্শক তাঁর আব্বা মরহুম মোঃ জাহিদ হোসেন মুসা ভবনটির উদ্বোধনকালে বলেন, “আমি এই এলাকার একজন শরিকদার, তবে আজ নিতে আসিনি, আজ দিতে এসেছি”। এই অমর ব্রত বাণীই জাহেদী পরিবারের দর্শন।

আমেনা খাতুন কলেজটি ঝিনাইদহের অন্যতম একটি সুশৃঙ্খল কলেজ। মোঃ নাসের শাহরিয়ার জাহেদী (মহুল) কলেজটির সভাপতি। তাঁর দিকনির্দেনায় আমেনা খাতুন কলেজ নারিকেলবাড়িয়া এলাকার শিক্ষা-সংস্কৃতি ও সৌহার্দ্যের অন্যতম মেলবন্ধনের স্থান হিসেবে গড়ে উঠেছে। তাঁর উদ্যোগে এই কলেজের মেধাবী শিক্ষার্থীদের জন্য ৩ ধরণের শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। মরহুম আব্দুল লতিফ বিশ্বাস শিক্ষাবৃত্তি ৩০টি, মরহুম জবেদা খাতুন শিক্ষাবৃত্তি ২৫টি এবং ১০টি মিয়া রইস উদ্দিন শিক্ষাবৃত্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD