• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি বাড়ছে জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১,১০৭ বোতল ESKUF, ১টি ট্রাক ও ১টি CNG সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাহিরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক; চো-রাকারবারি শাকিল, আল আমিনসহ ৫ জনের নামে মা-মলা ‎ ভিত্তিহীন অভিযোগে অতিষ্ট চা বিক্রেতা ঢাকুরিয়া জয়পুরের অলিয়ার ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ২৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Muntu Rahman / ৫৬৭ Time View
Update : সোমবার, ৮ মে, ২০২৩

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে ২৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার’ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারী, ভেজাল পণ্য’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য রবিবার ০৮ মে ২০২৩ ইং তারিখ রাত্রী ০০.৩০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর বাহাদুরপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। র‍্যাবের অপারেশন চলাকালীন সময়ে যথাক্রমে, (ক) ফেন্সিডিল-২৭১ বোতল, (খ) মোবাইল ফোন- ০১টি, (গ) সীমকার্ড- ০২টি উদ্ধার করতে সক্ষম হন।
অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী আসামী হলো- মোঃ আরিফুল হক @ আরিফ (৩০), পিতা-মোঃ এরশাদ আলী, সাং-ইউসূফপুর বাহাদুরপাড়া, থানা- চারঘাট, জেলা- রাজশাহী।

ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌকস অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর ইউনিয়নের বাহাদুরপাড়া গ্রামের জনৈক মোঃ আমিনুল ইসলাম এর পুকুরপাড়ে কতিপয় মাদক ব্যবসায়ী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল মজুদ রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথেই র‍্যাবের একটি চৌকস অভিযানিক দল ঘটনাস্থল পুকুরপাড়ের উদ্দেশ্য রওনা হয়। ঘটনাস্থলে পৌঁছা মাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০১জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম তাকে হাতে-নাতে আটক করতে সক্ষম হন।

RUHUL AMIN, DHAKA-07/05/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD