• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাকারবারির বিরুদ্ধে সক্রিয় ভুমিকা রাখছে ৫৯ বিজিবি সৎ ছেলে কর্তৃক মাকে প্রাণে হত্যার হুমকির প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সাচনা বাজারে মোটর শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ কটিয়াদীতে বেগম রোকেয়া দিবসে ‘জয়িতা সম্মাননা’ পেলেন ৫ নারী বটিয়াঘাটায় সদর ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল বেগমগঞ্জ থানায় সিআর জিআর ও নিয়মিত মামলায় পুলিশের হাতে একদিনে গ্রেফতার-১০ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত সরিষাবাড়ীর গৃহবধূ হত্যা কুষ্টিয়া-২ আসনে খেলাফত এর এমপি প্রার্থী-রিকশা প্রতীক এর কান্ডারী আরিফুজ্জামান আরিফ এর নেতৃত্বে দিনরাত জনসেবা মূলক কাজ ও ধারাবাহিক গণসংযোগ অনুষ্ঠিত… জনবান্ধব নেতা বগুড়া-৫ আসনে হাতপাখার প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান

র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ০২ রাউন্ড গুলি উদ্ধার’ ০১ অস্ত্র কারবারী গ্রেফতার

Muntu Rahman / ২৬২ Time View
Update : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ০২ রাউন্ড গুলি উদ্ধার’ ০১ অস্ত্র কারবারী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ইং ২৭ নভেম্বর ২০২৩ তারিখ ১৭.০০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানাধীন খরখড়ী নামক স্থানের মেসার্স এন.বি ফিলিং স্টেশন এর অপর পার্শ্বে রাজশাহী টু ঢাকা বাইপাস সড়কের পার্শ্বে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময় ঘটনাস্থলই গ্রেফতারকৃত আসামী ১/ মোঃ রায়হাতুল সালমান রাজ (১৯), পিতা- মোঃ আব্দুস ছালাম, সাং- হাট কানপাড়া, পোঃ বখতিয়ারপুর, থানা- দূর্গাপুর, জেলা- রাজশাহী এর নিকট হতে যথাক্রমে, (ক) ০১টি বিদেশি পিস্তল, (খ) ০১টি ম্যাগজিন, (গ) ০২ রাউন্ড গুলি উদ্ধার করেন র‍্যাবের একটি চৌকস অভিযানিক দল।

উক্ত সময় ঘটনাস্থল থেকে আসামী ২/ মোঃ মাইনুল ইসলাম (৩২), মোঃ লুৎফর রহমান, সাং- খিদ্র খলসী, থানা- দূর্গাপুর, জেলা- রাজশাহী, ৩/ মোঃ জনি (৩৬), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- গগনবাড়িয়া, থানা- দূর্গাপুর, জেলা- রাজশাহী ৪। আইয়ুব আলী (৫০), পিতা- অজ্ঞাত, সাংবাজু খলসী (সাজিপাড়া), থানা- দূর্গাপুর, জেলা- রাজশাহী, ৫। মোঃ রফিকুল ইসলাম (৫৫) (৩ নং আসামী জনি এর পিতা, মোবাইল নং-০১৭২৮০৯০৮৮৭), পিতা- অজ্ঞাত, সাং- গগনবাড়িয়া, থানা- দূর্গাপুর, জেলা- রাজশাহীগন কৌশলে পালিয়ে যায়।

ঘটনার বিবরণে প্রকাশ : গ্রেফতারকৃত আসামী অপরাপর পলাতক আসামীগনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের ব্যবসা করে আসছিল। র‍্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, সে এবং অপরাপর পলাতক আসামীগনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের ব্যবসা করিত।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আরএমপি, চন্দ্রিমা থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ রাজশাহী কতৃক র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ০২ রাউন্ড গুলি উদ্ধার পূর্বক ০১ অস্ত্র কারবারীকে গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার (২৭ নভেম্বর, ২০২৩ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-27/11/2023 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD