• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জেলা প্রশাসকের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কে ডাকাতি ছিনতাই নির্মূলের পরে চলযাই মাদকের বিরুদ্ধে যুদ্ধে ওসি বদলী পরিত্যক্ত অবস্থায় শীতলক্ষ্যা নদীর পাশে বিপুলসংখ্যক অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৬ শুটারগান উদ্ধার করেছে নারায়ণগঞ্জ র‍্যাব – ১১ বটিয়াঘাটার মাইলমারা গ্ৰামে ডাকাতি সংঘটিত হয়েছে শাসক নয় জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হেকিম। কিশোরগঞ্জে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বটিয়াঘাটায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় আহত এক নারী মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা।

মেহেরপুরে বিএনপির প্রার্থী রোমানা আহমেদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

Muntu Rahman / ২২০ Time View
Update : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলা বিএনপি থেকে বহিস্কৃত বিএনপি নেত্রী রোমানা আহমেদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
রবিবার (২৮ এপ্রিল) বেলা ১২ টার সময় মেহেরপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রহমান, পৌর মহিলা দলের সাংগাঠনিক সম্পাদক সাবেক কমিশনার বেদেনা খাতুন উপস্থিত ছিলেন।
এর একদিন আগে শনিবার (২৭ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে বহিষ্কার করেন।
রোমানা আহমেদ মেহেরপুর জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ছিলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি সদর উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইসচেয়ারম্যান পদের প্রার্থী ছিলেন।
লিখিত বক্তব্যে রোমানা আহমেদ বলেন, সঙ্গত কারনে বিএনপি এই সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকারসহ সকল পর্যায়ের নির্বাচন বর্জন করেছে, তাই দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমার প্রার্থীতা প্রত্যাহার ও নির্বাচন বর্জন করলাম।
দলের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের কাছে ক্ষমা প্রার্থনা করে তার দলীয় পদ ফিরিয়ে দেওয়ারও আবেদন জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD