• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান সরকারি খাল কি ব্যক্তির ইজারায়? তাহিরপুরে টাকা আদায় নিয়ে বিতর্ক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন হত্যা মামলার আসামি সারোয়ার এসআরবি -১১ অভিযানে গ্রেফতার মান্দায় জোতবাজার বণিক সমবায় সমিতির পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

মেম্বার না হয়েও নিরলস ভাবে জনগণের সুখে-দুঃখে পাশে থাকছেন গলাচিপার গোলখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মনির

Montu Rahman / ২২৯ Time View
Update : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার

পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার অন্তর্গত গোলখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ মনির হোসেন হাওলাদার বর্তমান মেম্বার না হয়েও নিরলস ভাবে জনগণের সুখে-দুঃখে পাশে রয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে যে তিনি তার ২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের খাদেম হয়ে আছেন। এ বিষয় সম্পর্কে স্থানীয় মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন আমরা ভুল করেছি মনির ভাইকে না চিনে কারণ বর্তমানে তিনি মেম্বার না হয়েও যে ভালোবাসা দিয়েছেন আমাদেরকে তা ভুলবার মত না। স্থানীয় জনগণ বলেন মনির ভাই কখনো মেম্বার হিসাবে আমাদের সাথে মিশতো না তিনি এমন ভাবে মিশতেন যেন আমাদের ভাই কিংবা বন্ধুর মতো। আমরা আমাদের সুখ-দুঃখে যখনই তারে ডেকেছি তার যতই কর্মব্যস্ত থাকতো তারপরও তিনি আমাদের ডাকে সারা দিয়ে চলে এসেছেন। আমাদের ২ নং ওয়ার্ডে যদি কোন মানুষ মারা যায়, কোন অনুষ্ঠান হয় হোক সেটা ধর্মীয় বা সামাজিক তিনি দাওয়াত কবুল করে যথা সময় উপস্থিত থাকেন।
একটা ওয়ার্ডের মেম্বারের কাছে আমাদের আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে আল্লাহ তায়ালা মনির ভাইকে ও আমাদেরকে বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করিবো।
সাবেক মেম্বার মোঃ মনির হোসেন হাওলাদার এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করি গোলখালী ইউনিয়নের আমার প্রাণ প্রিয় ২ নং ওয়ার্ড বাসীর পাশে থাকার। আমি মনে করি মানুষকে ভালোবাসলেই মহান আল্লাহ তায়ালাকে ভালোবাসা হয় তাই জনগণের সুখে-দুঃখে সবসময়ই পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD