• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ​ কুষ্টিয়ার ভেড়ামারায় পরকীয়া ও পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাইয়ের অভিযোগ চাঁচড়ায় মামা ভাগ্নে পরিষদ নিয়ে বিপাকে মানুষ টানা বৃষ্টি ও পাহাড়ী ঢল তাহিরপুরের নদ নদী ও হাওরের পানি বাড়ছে জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১,১০৭ বোতল ESKUF, ১টি ট্রাক ও ১টি CNG সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার তাহিরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় ফুচকা আটক; চো-রাকারবারি শাকিল, আল আমিনসহ ৫ জনের নামে মা-মলা ‎ ভিত্তিহীন অভিযোগে অতিষ্ট চা বিক্রেতা ঢাকুরিয়া জয়পুরের অলিয়ার ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

মান্দায় আম বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার,,

Muntu Rahman / ২০২ Time View
Update : শনিবার, ১১ মে, ২০২৪

মোঃ সুমন হোসেন

মান্দা উপজেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় আলেপ উদ্দিন সরদার (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১মে) সকাল ১১টার দিকে উপজেলার কাঞ্চন স্লুইচগেট এলাকায় আশরাফ আলীর আম বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এসময় আলামত হিসেবে পাশে পড়ে থাকা একটি খয়েরি রংয়ের শার্ট, একটি চার্জার লাইট এবং একটি জুতা জব্দ করা হয়।

নিহত আলেপ উদ্দিন সরদার উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত সমসের আলী ছেলে। তিনি দীর্ঘদিন যাবত কাঞ্চন খুদুর মোড় এলাকায় তার শশুর বাড়িতে বসবাস করে আসছিলেন।

নিহতের ভাগ্নে আনারুল ইসলাম বলেন, তার মামা পেশায় একজন শ্রমিক। বছরের অধিকাংশ সময় তিনি ফরিদপুর জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতেন। গত কয়েকদিন আগে ফরিদপুর থেকে বাড়ি আসেন তিনি। বাড়ি ফিরে আসার পরে স্ত্রী, ছেলে-মেয়েদের সাথে পারিবারিক বিরোধ চলছিলো। এরই জের ধরে তার মামাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তিনি।

নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বলেন, আমার স্বামী গতকাল বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী খুদুর মোড়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বেড়িয়ে যান। এরপর আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়দের মাধ্যমে কাঞ্চন স্লুইচগেট এলাকায় একটি আম বাগানে তার স্বামীর লাশের সন্ধান পান। তবে পারিবারিক বিরোধের বিষয়টি এড়িয়ে যান তিনি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সকালে কাঞ্চন স্লুইচগেট এলাকায় একটি আমবাগানে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে যাবে।

তিনি আরও জানান, এবিষয়ে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD