• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন এনসিপির মুখপাত্র সজীব ভূঁইয়ার পরিবারের সদস্য ও তার নিজ ব্যাংক হিসেবের তথ্য প্রকাশ ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি জনকল্যাণে সমন্বিত পদক্ষেপের প্রত্যয় ব্যক্ত বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সার্কিট হাউজ পাড়ার গরীবের বন্ধু বাবলু মোড়ল কোটি টাকা চাঁদা দাবিতে অপহরণ ৩ দিনে উদ্ধার হয়নি জাহাঙ্গীর জেলা মডেল প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন গৃহবধূর ওপর হত্যাচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা যশোরে চিহ্নিত মাদক কারবারী শিলি বেগম আটক, ১৮ মামলা

ভেড়ামারা উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় রাতের অন্ধকারে নির্মাণ কৃত অবৈধ স্হাপনা উচ্ছেদ

Muntu Rahman / ১৬১ Time View
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার – 

কুষ্টিয়ার
ভেড়ামারা উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু’র সার্বিক নির্দেশনায় আজ শুক্রবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেড়ামারা পৌরসভার রেলওয়ে প্লাটফর্ম বাউন্ডারি সংলগ্ন খিচুড়ি পট্টি মার্কেটে অভিযান পরিচালনা করে অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা কালে সরেজমিনে দেখা যায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক খিচুড়ি পট্টি মার্কেট’র সামনে ৮ ফিট রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে রাখেন। কিন্তু গত ১২/০৯/২০২৪ ইং তারিখে গভীর রাতে হঠাৎ করে পৌর রাস্তার উপরে অবস্থানরত দোকানদাররা পাকা টিনসেড দোকান ঘর নির্মান করে ফেলেন। দোকান তৈরীর বিষয়ে কোন ব্যাক্তিই কোন তথ্য না দেওয়ায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন রেল বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ ও পৌরসভার সহায়তা দোকান গুলো উচ্ছেদ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি কে বলেন, ঘটনাটি আমার দৃষ্টি গোচর হওয়া মাত্র উপজেলা প্রশাসন বিধিমালা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এমন অভিযান চলমান থাকবে বলে ও জানিয়েছেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি কে জানান তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি বলেন, হটাৎ করে ট্রেনের টিকেট কাটতে এসে দেখি রাতারাতি ঘর নির্মাণ এর মহোৎসব। আশপাশের ব্যবসায়ীদের কাছে কারা দোকান নির্মাণ করছে জানতে চাইলে কেউ মুখ খুলতে নারাজ। কেউ নাকি জানেন না। তাৎক্ষণিকভাবে নিউজ করি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু মহোদয় এর কাছে বিষয় টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, রাস্তার উপর দোকান ঘর নির্মাণ এটা মোটেই সম্ভব নয়। তাৎক্ষণিক তিনি পদক্ষেপ গ্রহণ করায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং ব্যবসায়ী মহল সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD