• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

বাংলাদেশ পুলিশ বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন’সহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম-আইজিপি

Muntu Rahman / ৩০১ Time View
Update : শুক্রবার, ১৭ মে, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

নির্বাচনী দায়িত্বসহ দেশের মানুষের নিরাপত্তায় পুলিশ বাহিনী দায়িত্ব পালন করে আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শুক্রবার ১৭-মে ২০২৪ ইং বেলা ১২টায় জেলায় পুলিশের একাধিক স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের (সাংবাদিকদের) সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এরআগে আইজিপি সুনামগঞ্জে পুলিশ অফিস অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, পুলিশ হাসপাতালে স্থাপিত পুলিশ ল্যাব ও সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধন করেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। নির্বাচনী দায়িত্বসহ দেশের মানুষের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করে আসছে পুলিশ। বর্তমানে পুলিশের সব ধরনের সক্ষমতা আছে। নির্বাচনসহ যেকোনো ধরনের চ্যালেঞ্জ আমরা পেশাদারিত্বের সঙ্গে পালন করতে পারব।

সুনামগঞ্জসহ সারাদেশে সামনে উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলেও জানান পুলিশের এই মহাপরিদর্শক।

চৌধুরী আদুল্লাহ আল মামুন আরও বলেন, পুলিশ সবসময় যেকোনো আইন বিরোধী কাজে ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও নেবে। কোনো অপরাধের সঙ্গে যদি পুলিশ সদস্যও যুক্ত থাকে আমরা তাকে শাস্তির আওতায় নিয়ে আসব। পুলিশ জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স ভূমিকায় রয়েছে।

আইজিপি বলেন, সুনামগঞ্জ আমার জন্মভূমি। মায়ের কাছে আসলে যেমন প্রশান্তি পাওয়া যায় তেমনি নিজ এলাকায় এসে আমার এমন প্রশান্তি লাগছে। আমি স্বস্তিবোধ করছি, আনন্দ বোধ করছি। সুনামগঞ্জ এখন পর্যটন সমৃদ্ধ এলাকা হিসেবে খ্যাত। তাই আমরা ট্যুরিস্ট পুলিশের ১০ সদস্যের একটি ইউনিট দিয়েছি। ভবিষ্যতে ইউনিট আরও বাড়ানো হবে।

পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে সাফল্য অর্জন করেছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জাকির হোসেন খান, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহ’সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

RUHUL AMIN, DHAKA- 17/05/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD