• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জে মসজিদে প্রতিবন্ধী এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত জামালগঞ্জে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক সভা ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন পবিত্র ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ কামরুল ইসলাম মনা সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বাঁশখালীতে হাসান হত্যা মামলার মূলহোতাদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হবিগঞ্জ ৫৫ বিজিবির উদ্যোগে তাৎক্ষণিক রাস্তা ও কালভার্ট মেরমত । ধুনট পৌর এলাকায় চরধুনট একতা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বাঁশেই সপ্ন বুনছেন নওগাঁর হিরণ

Muntu Rahman / ২২০ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধিঃ

ধান চাল আর আমের জেলা নওগাঁ হলেও চারিদিকে আরো কিছুর মধ্যে বাঁশ কেই নিজের ও দশের সপ্ন পূরণ এর জন্য সঙ্গী করে নিয়েছেন নওগাঁর তরুণ উদ্যোক্তা হিরণ আহমেদ। তাঁর নিজ এলাকা ধামইরহাট উপজেলার এর রাঙ্গামাটি বাজারে গড়ে তুলেছেন বাঁশের আসবাবপত্র তৈরির কারখানা যার নাম দিয়েছেন বাঁশ বিলাস। নিজের বাড়ীর পাশাপাশি বাঁশ এর কারুকাজ এর মাধ্যমে গড়ে তুলেছেন তার কারখানা। নিজ জেলা ছাড়িয়ে এখন সারা বাংলাদেশ এ বাঁশের কারুকার্য এ গড়ে তুলেছেন বিভিন্ন হোটেল,রেষ্টুরেন্ট, বাসা বাড়ি সহ নানান আসবাবপত্র। বসার চেয়ার,সোফা,কলমদানী, ঘড়ি কিংবা ফুলদানি কোন কিছুতে কমতি নেই হিরণ এর বাঁশ বিলাস এর প্রতিচ্ছবির, নিজের কর্ম সংস্থান এর সাথে সাথে গ্রামের আরো তরুণদের কর্ম সংস্থান এর ব্যবস্থা ও করে দিয়েছে হিরণ এর বাঁশ বিলাস।

এ বিষয় এ তরুণ উদ্যোক্তা হিরণ বলেন, নিজের একটা ডিজিটাল স্টুডিও ছিলো আমার,সেখানে ছবির পাশাপাশি বিভিন্ন ডিজাইন এর চেষ্টা করতাম এর মধ্যেই নিজের মনে সাড়া দেয় বাঁশের বিষয়টি, সেখান থেকেই শুরু বা়ঁশ নিয়ে কারুকাজ এর, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে ও নিজে নিজে সেখান থেকে ডিজাইন গুলো শিখে তৈরি করি আমার ও আপনাদের এই বাঁশবিলাস। বাঁশের একটা রেলিং তৈরীর মাধ্যমে শুরু হয় আমার এই কার্যক্রম এবং সেটা দেখে নিজ এলাকার সবার উৎসাহ ও উদ্দীপনায় শুরু করি বাঁশের সকল পন্য তৈরির কাজ।
এই উদ্যোক্তা আরো জানান প্লাস্টিক এর বিকল্প হিসেবে ও ব্যবহার করা যায় আমাদের বাঁশের পন্য, আমাদের নিজস্ব কিছু ইউনিক ডিজাইন এর কারণে এই বাঁশের পন্যগুলো হয়ে উঠে টেকশই। সাথে পরিবেশ এর জন্য হুমকি প্লাস্টিকের ক্ষতি থেকেও রক্ষা হয় আমাদের প্রাকৃতিক ভারসাম্য।

সেখানে কর্মরতরা জানান, হিরণ নিজের কর্মসংস্থান এর পাশাপাশি আমাদেরও কর্মসংস্থান এর ব্যবস্হা করায় আমাদের আর্থিক চাহিদা মেটাতে পারি আমরা, সাথে আমাদের পরিবারও সচ্ছল ভাবে চালনা করতে পারছি।

স্হানীয় দিনমজুর মুনসুর জানান, আগে দিন মজুরি কাজ করতাম একদিন কাজ হলে আরেকদিন হতো না হিরণ এর বাঁশ বিলাস আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

এবিষয়ে হিরণ আরো জানান, ব্যাপক প্রচারণা সহ সরকারি ভাবে সহায়তা করলে বাঁশ বিলাস আরো দূরে এগিয়ে যাবে।

এবিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক নওগাঁর শিল্পনগরী কর্মকর্তা জনাব মোঃ ওয়াসিম সরকার বলেন,আমরা হিরণ এর বাঁশ বিলাস পরিদর্শন করেছি, উনার ট্রেনিং এর ব্যবস্হা করেছি, ঋণের ব্যবস্হা ও করা হয়েছে, প্রয়োজনে বাঁশ বিলাস কে এগিয়ে নিতে আরো প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD