• শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মেয়ের জন্য ঠিক করা পাত্রকেই নিয়ে পালালেন মা, ভাইরাল শৈলকুপার ঘটনা প্রশংসায় ভাসছে মিয়াপাড়া মাদরাসা: শিক্ষার্থীদের স্বেচ্ছায় মসজিদ পরিচ্ছন্নতা কর্মসূচি বাঁশখালী থানায় নতুন ওসি রবিউল হক, আইনশৃঙ্খলা উন্নয়নে প্রত্যাশা। মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা  বটিয়াঘাটায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা ও মারপিটের অভিযোগ, নারীসহ কয়েকজন আহত অভিযোগের প্রেক্ষিতে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মহিপুরের ইউপি সদস্য মিনারা বেগম।। চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কটিয়াদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টানা ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরে তলিয়ে যাচ্ছে সোনালী ধান,বিপাকে কৃষক তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের ভুল চিকিৎসা ও নার্সদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে ।

Muntu Rahman / ৭৬ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের ভুল চিকিৎসা ও নার্সদের বিরুদ্ধে রোগীর প্রতি অবহেলার অভিযোগ উঠেছে । ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাবিনা (মায়া) নামের এক নারী বাদী হয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়েদুজ্জামান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে । অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ২ নং বটিয়াঘাটা ইউনিয়নের ভেন্নাবুনিয়া গ্ৰামের সাবিনার মা গুরুদাসী মন্ডল গত ১৫ দিন পূর্বে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় । এসময় ডাক্তারের পরামর্শে তাদের কমিশনে ডায়াগনস্টিক সেন্টার পপুলারে গত ২২ মার্চ ও উপশমে গত ২৯ মার্চ ডায়বেটিস সহ আরো অনেক পরিক্ষা করে । রিপোর্ট অনুযায়ী ডায়াবেটিস ধরা পড়ে । সে মোতাবেক ডাক্তার রোগীকে প্রতিদিন দিন-রাত মিলিয়ে তিনবার ইনস্যুলেন্স দেয়া শুরু করে । পরবর্তীতে ডায়াবেটিস’র অবস্থা পরিক্ষা-নিরীক্ষা না করে ইনস্যুলেন্স চালাতে থাকে । এতে করে রোগীর অবস্থা এতই খারাপ হয়ে সারা শরীরে প্রদাহ শুরু হয় এবং গা মাথা ঘেমে মরনাপন্ন অবস্থায় উপনীত হয় । এছাড়াও নার্স সরমা বৈরাগী ঠিকমত দায়িত্ব পালন করতো না । খবর পেয়ে রোগীর মেয়ে সাবিনা(মায়া)
বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ডাক্তাররা তড়িঘড়ি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে । ডাক্তারের ভুল চিকিৎসা ও নার্সদের অবহেলায় রোগীর অবস্থা আশঙ্কাজনক । এব্যাপারে ভূক্তভোগী রোগীর পরিবারের পক্ষ থেকে ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD