• বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে পেট্টোল বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকা বাসী আতংকিত চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫, সিপিসি-১ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত রাজশাহী গাইবান্ধায় জমি জমা কেন্দ্র করে কোদালের আঘাতে আহত ২জন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ০২টি বিদেশী পিস্তল, ০৪ টি ম্যাগজিন ও গুলি ৩ রাউন্ড জব্দ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ চৌহালীতে হাত পাখার সর্বশেষ নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত। হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি ভোটের ছুটিতে বাড়ি ফেরার ঢল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উপচে পড়া ভিড় বাড়তি ভাড়া আদায় বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ফরিদপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের ‌ মতবিনিময় সভা

Muntu Rahman / ২৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

ফরিদপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের ‌ মতবিনিময় সভা

সুলতানা আক্তার
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপার মোর্শেদ আলমের এক মত বিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১১:৩০ এ ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন ফরিদপুরে পুলিশ এবং সাংবাদিকরা একে অপরের পরিপূরক। আর তাই তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি তার কর্মজীবনের বিভিন্ন দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন। তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন আপনারা সমাজের দর্পণ ‌ আপনারা আপনাদের লেখনির মাধ্যমে ‌ সমাজের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। এ জেলার সমস্ত ‌ বিষয় আপনাদের জানা।
তিনি সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কেও তার মতামত ব্যক্ত করেন।
তিনি সমাজের বিভিন্ন সমস্যা যেমন চুরি ডাকাতি, ছিনতাই , মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে ‌ তার কর্ম পন্থা সাংবাদিকদের সামনে তুলে ধরেন ‌।

তিনি বলেন আমি যতদিন ফরিদপুর থাকব ফরিদপুরের কোন মানুষ যাতে ‌ আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে কাজ করব।তিনি সমাজের ‌ অসংগতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ‌ এবং একই সাথে এ ব্যাপারে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরোও বলেন সবার সম্মলিত প্রচেষ্টা মাধ্যমে ফরিদপুর জেলাকে অনুকরণীয় হিসেবে গড়ে তোলা সম্ভব। জনগণ যাতে ভালো ভাবে বাস করতে পারে এবং পুলিশ ও জনগণ যাতে ‌ একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।
এছাড়া ফরিদপুর জেলা আশেপাশে থানাগুলো যাতে জনবান্ধব হয়ে কাজ করতে পারে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান টিআই তুহিন লস্কর সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD