• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
জামালগঞ্জে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতি সভা কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে অপরাধ পর্যালোচনায় রাজশাহী রেঞ্জে প্রথম নওগাঁ জেলা পুলিশ নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল অস্ত্র গুলি এবং হেরোইনসহ গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন বিশেষ অভিযান প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট যাদুকাটা নদী ঘিরে স্থবির অর্থনীতি, মন্দা বাদাঘাট বাজারে ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত খুলনা বিভাগীয় পর্যায়ে ২টিতে চ্যাম্পিয়ন, ৩টিতে রানার্সআপ ও ১টি তৃতীয় স্থান আর্জন।। সংবর্ধনা প্রদান দুর্গাপূজা নিয়ে মন্দির কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা

ফরিদপুরে অধ্যক্ষের অপসারণের ‌দাবিতে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি , ফরিদপুরের সাধারন শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Montu Rahman / ২৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

সুলতানা আক্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ফরিদপুরের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামের অনিয়ম, দূর্নীতির প্রতিবাদ ও তার দ্রুত অপসারণের দাবীতে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও ফরিদপুর প্রেসক্লাব ‌ চত্বরে প্রতিবাদ সমাবেশ ‌ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ‌ উক্ত প্রতিষ্ঠানের ‌ ৭ম পর্বের শিক্ষার্থী জিসাদ রহমান এর সভাপতিত্বে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ক্যাম্পাস হতে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত এ বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তীতে প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এ সময় বক্তব্য রাখেন ৭ম পর্বের শিক্ষার্থী আব্দুর রহমান,৫ম পর্বের শিক্ষার্থী হামিম প্রধান, রাহি সরকার, দ্বিতীয় পর্বের শিক্ষার্থী জীবন দাস, তৃতীয় পর্বের শিক্ষার্থী অহিদুল ইসলাম , প্রথম পর্বের শিক্ষার্থী তুরাগ আহনাফ প্রমূখ।
এ সময়ে প্রতিষ্ঠানের ‌শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন যে, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি , ফরিদপুরের অধ্যক্ষের অনিয়ম, দূনীতি,ও স্বেচ্ছাচারীতায় প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ দ্রুত বাস্তবায়ন পূর্বক যোগ্য নতুন অধ্যক্ষ নিয়োগের দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD