• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত তাহিরপুরের ব্যবসায়ী রিপনের বিরুদ্ধে সংবাদ: মিথ্যা দাবি করে নিন্দা ও প্রতিবাদ মনিরামপুর কুচলিয়ায় ঘের থেকে দিনে দুপুরে মাছ স্যালো নৌকা মালামাল লুট থানায় অভিযোগ আব্দুল আহাদ সর্দার: ব্যবসার সাফল্য থেকে মানবসেবার মহিমায় সমাজের এক কীর্তিমান সূর্যসন্তা মহিপুরে ১১ বছরের শিশুকে বৃদ্ধ নুর মোহাম্মদ কর্তৃক শ্লীলতাহানির চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার। অবৈধ বালু উত্তোলন ঠেকাতে যাদুকাটায় প্রশাসনের বহুমুখী উদ্যোগ কলাপাড়ায় বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক বিতরণের ঠিকাদারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

পোড়াদহ রেল স্টেশনে এক যাত্রীর লাথির আঘাতে অপর যাত্রী প্ল্যাটফর্ম থেকে ছিটকে পড়ে আহত

Muntu Rahman / ২৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

পোড়াদহ প্রতিনিধি –

গতকাল সন্ধ্যা ১৮.০০ঘটিকার সময় পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনে এক যাত্রী অপর এক যাত্রীকে পূর্ব শক্রতার জের হিসেবে ৩ নং প্লাটফর্ম থেকে স্বজোরে লাথি মারলে প্লাটফর্ম থেকে ছিটকে রেলের উপর পড়ে মারাত্মক জখম হয়। আঘাতপ্রাপ্ত যাত্রীকে জিআরপি পুলিশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। পোড়াদহ রেলওয়ে থানার ওসি মোহা: এমদাদুল হক এর নির্দেশে এসআই নিরস্ত্র মোছাঃ নার্গিস খাতুন বাদী হয়ে পেনাল কোর্ট -১৮৬০ অনুযায়ী ৩২৫/৩০৭ ধারায় মামলা করা হয়। মামলা নং ৪ তারিখ ২১/২/২৪খ্রী: ।আসামী মোঃ আলাউদ্দীন (২৫)
পিতা মোঃ মোসলেম, সাং-সরমাইল,থানা- মহাদেবপুর,জেলা- নওগাঁ ভিকটিম সোহরাব (৪০) পিতা মোঃ শফিউদ্দিন, সাং-চুয়াডাঙ্গা টার্মিনাল পাড়া, থানা ও জেলা -চুয়াডাঙ্গা। ভিকটিম বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালের সার্জারী বিভাগের ২য় তলা ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে । আসামি মোঃ আলাউদ্দীনকে গ্রেফতার করে থানা হাজতে আটক রাখার পর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD