• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বদলগাছীতে বিকাশ ব্যবসায়ী সাহিদের বিরুদ্ধে প্রতারণা, চড়া সুদ ও হয়রানিমূলক মামলার অভিযোগ বটিয়াঘাটায় স্কুল-কলেজের সামনে প্রকাশ্যে সিগারেট বিক্রি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে সচেতন মহল। রায়পাড়ায় আবারো রমরমা মাদকের কারবার বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ বদলগাছী উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ। দৌলতপুরে ১৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ স্কাপ সিরাপ সহ যুবক আটক গ্রাম ও প্রতিরক্ষা সক্রিয় আনসার সদস্য চাকরিচুত্য হওয়া সত্ত্বেও অসৎ কর্ম কর্তা দের সহযোগিতায় টাকার বিনিময়ে চাকরিতে বহাল তবিয়তের চেষ্টা। কোটালীপাড়ায় চাকরির নামে প্রতারণা; টাকা নেওয়ার অভিযোগ আব্দুর রহমানের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয় হতে পারে বাংলা স্যাটেলাইট সিটি

পাঁচবিবিতে আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস পালিত

Muntu Rahman / ২৪১ Time View
Update : বুধবার, ১ মে, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:

দুনিয়ার মজদুর এক হও এক হও স্লোগানকে সামনে রেখে আজ ১লা মে ২০২৪ রোজ বুধবার সকালে আন্তর্জাতিক মহান (মে দিবস) শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে পাঁচবিবি উপজেলা রিক্সা-ভ্যান-শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে গোহাটা ময়দান থেকে এক বর্ণাঢ্য র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে গোহাটা মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু। সংগঠনের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খালেকুল ইসলাম বকুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট- ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাভ: সামছুল আলম দুদু (এমপি)। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক মন্ডল, সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক ও যুগ্ম সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, আমি এই শ্রমিক সংগঠনকে ভালোবাসি।আমি যতদিন এমপি আছি ততদিন আমি এই শ্রমিক সংগঠনকে প্রতিমাসে ৫০ হাজার টাকা করে অনুদান দিবো। এতে বছরে ৬ লাখ টাকা সঞ্চয় হবে। এই টাকায় আপনারা প্রতি বছর মে দিবসের প্রোগ্রামে খরচ করবেন ও বিপদগ্রস্ত শ্রমিকের সাহায্য সহযোগিতা করবেন।শেষে দুপুরে উপস্থিত প্রায় ২ হাজার শ্রমিকদের মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। অপরদিকে একই সময়ে পাঁচমাথা স্মৃতিসৌধ পৌর পার্ক প্রাঙ্গনে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথি ছিলেন,পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবসহ আরো অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD