• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল ডিজেল, পেট্রল ও অকটেন বেশি দামে বিক্রি করার অভিযোগ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কটিয়াদী প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু কিশোরগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী শালিখায় মাদ্রাসা সুপারের সাথে ডিবি পরিচয়ে প্রতারণা: ৫৫ হাজার টাকা লুটে নিল চক্র ভেড়ামারা অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এমপি আব্দুল গফুর সাহেবের সাথে মতবিনিময় সভা এমপি আব্দুল গফুর সাহেবের সাথে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

নড়াইল ডিবি পুলিশের অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনশত গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার

Muntu Rahman / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল ডিবি পুলিশের অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনশত গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার।
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ বুরুজ শেখ (৩৫) নামের একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ বুরুজ শেখ (৩৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কুমড়ী (পূর্বপাড়া) গ্রামের মৃত বদির শেখের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (২৩ মে) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি (পূর্বপাড়া) গ্রামের ধৃত আসামি জনৈক মোঃ বুরুজ শেখ (৩৫) এর বসতঘরের পশ্চিম কোণে রান্নাঘর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ বুরুজ শেখ (৩৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল বলেন, নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD