• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাত বড় গাছ কেঁটে প্রাইমারি স্কুলের জমিতে রাতারাতি মাদ্রাসা স্থাপনে মান্দারতলাবাসীর উদ্বেগ মান্দায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত,, মুয়াল্লিম ও মুয়াল্লিমা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের উদ্যোগে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬” উদযাপিত উপলক্ষ্যে আলোচনা সভা নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের গ্রেফতার-৫ জামালগঞ্জের বেহেলী ইউনিয়নে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করলেন ইউএনও শিল্পী রাণী মোদক নারায়ণগঞ্জে অস্ত্র গুলি সহ ৩ মামলার আসামি রাজন গ্রেফতার বাবার কবর জিয়ারত ও শ্রমিকদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আসলাম হালদার কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

Montu Rahman / ২৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা এলাকায় মাদকবিরোধী অভিযানে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৪ মার্চ ২০২৬) বিকাল ৫টায় বীরগঞ্জ থানার এসআই আতাউর রহমান ও এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোতালেব হোসেনের ছেলে সিরাজুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককালে তার কাছ থেকে গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ প্রায় ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারায় তাকে ১০০ টাকা জরিমানা এবং ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD