• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি,, ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন ভেড়ামারায় খোদ ব্যাংক কর্মকর্তার চেক প্রত্যাখ্যাত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ ​

নড়াইলে বিএনপির শান্তি সমাবেশে জাহাঙ্গীর আলম দলের নির্দেশনা মেনে চলার নির্দেশ

Muntu Rahman / ২০১ Time View
Update : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নড়াইলের কালিয়া উপজেলা শাখা গতকাল বিকেলে স্থানীয় ডাকবাংলো চত্বরে শান্তি সমাবেশ করেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন গত কয়েকদিন  দিন আগে সিঙ্গাপুরি চিকিৎসাধীন ছিলাম। তারপরও নড়াইলের নড়াগাতি থানার নাশকতার মামলার আসামি আমি ।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আনোয়ার হোসেন। বক্তব্য দেন বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান মিলু,আবু রেজাই রাব্বী কামাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন বিগত ১৭ বছরের রাজত্বকালে শেখ হাসিনা সরকার বিএনপির কোন মেধাবী সন্তানকে সরকারি চাকুরি দেয়নি। অত্যাচার, নির্যাতন,নাশকতা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে। ফ্যাসিষ্ট এই সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশে অর্ন্তবতীকালীণ সরকার গঠন হওয়ায় মানুষ মনের ভাবপ্রকাশের সুযোগ পেয়েছে। এক দফা দাবি আদায়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন,দেশে আয়না ঘর নামে নতুন একটি অত্যাচারের কক্ষ খোলা হয়েছে। সেই কক্ষে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মিদের আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। পঙ্গু করে দেওয়া হয়েছে তাদের মেধা।

তিনি বলেন,আমি সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় এই জালেম সরকার আমার নামেও নাশকতা মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের কাছে তাদের মৃতদেহ পর্যন্ত দেওয়া হয়নি। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা আমাদের কঠোরভাবে মেনে চলতে হবে। নির্দেশনা অবমাননাকারীদের দল থেকে বহিস্কার করা হবে। সুবিধাবাদী কোন লোক যেন দলে অনুপ্রবেশ করতে না পারে। দলের চেয়ারম্যান বলেছেন  হিন্দু ভাইদের প্রতি সহানুভূতিসহ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাদের সঙ্গে বন্ধু সূলভ আচরণ করতে হবে।

শান্তি সমাবেশ শুরুর আগে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কয়েক হাজার নেতাকর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেন। এক পর্যায়ে সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখা না গেলেও সমাবেশ হয়েছে শান্তিপূর্ণ। ###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD