• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
“মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে টঙ্গীবাড়ির সেরাজাবাদ থেকে ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার” বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ – ৪ বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারীকে ১০ পিস ট্যাপেন্টাডল সহ আটক কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের তিন লাখ ইয়াবা উদ্ধার গাড়ি জব্দ গ্রেফতার ২ লতিফাবাদে ১১০৮ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ: মাসিক ২,৫০০ টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা দৌলতপুরে অপরাধীদের আতঙ্কের নাম খসরু নোমান, বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরার ভূমিকায় প্রশংসায় ভাসছে খসরু নোমান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলা পুলিশ অভিযানে মাদক মামলার ও ওয়ারেন্ট ভুক্ত ২৬ জন আসামি গ্রেফতার

নোবিপ্রবিতে রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে সুজন – ফয়সাল

Zakir Hossain Mithun / ৩২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

নোবিপ্রবিতে রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃত্বে সুজন – ফয়সাল

কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) রংপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সাবেক কমিটির সুপারিশক্রমে উপদেষ্টা মণ্ডলী আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করেন।

১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সংগঠনের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয় । এতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মাহমুদুল হাসান সুজন সভাপতি ও
ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য উক্ত কার্যনিবার্হী কমিটি অনুমোদন দেওয়া হলো। নতুন কমিটিতে হীরা রয় হীরক ১ম সহ সভাপতি ও রফিক আজাদ ১ম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ৫ জনকে সহ-সভাপতি, ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৫ জনকে সাংগঠনিক সম্পাদক ছাড়াও অন্যান্য পদে দায়িত্ব দেয়া হয়েছে৷

সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, রংপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে আমরা সবসময় কাজ করবো। আমরা রংপুরে জেলার শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করবো।

নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান সুজন বলেন, রংপুর জেলা থেকে নোবিপ্রবিতে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এ সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD