• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কলাপাড়ায় গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ।। আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাড়াতে হবে ইংরেজি দক্ষতা বন্দরে হত্যা মামলার আসামি এস আরবি-১১ নিকট গ্রেফতার ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত

নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান

Montu Rahman / ২৩০ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে ৮ ফেব্রুয়ারি (রবিবার) প্রতিবাদ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি, দূর্বার নেটওয়ার্ক ও নারী পক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শতাধিক নারী অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদ জানান। কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর ও নওগাঁ—এই চারটি জেলার দায়িত্বপ্রাপ্ত সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন। তিনি বলেন, “নারীর মর্যাদা ও অধিকার ক্ষুণ্ন করে এমন রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীবিদ্বেষী মানসিকতার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”বক্তারা বলেন, সম্প্রতি জাতীয় নির্বাচনের প্রাক্কালে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে দেশজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্টজনদের মতে, জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি নারীবিদ্বেষী পোস্ট সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
এই পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংগঠনসহ দেশের নানা নারী সংগঠন ও রাজনৈতিক দল একে ‘নারীবিদ্বেষী’ ও ‘মধ্যযুগীয় মানসিকতা’র বহিঃপ্রকাশ বলে আখ্যা দিয়েছে। রাজনৈতিক অঙ্গনেও এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ক্রমেই জোরালো হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
বক্তারা আরও বলেন, নারীর প্রতি অবমাননাকর বক্তব্য ও আচরণ বন্ধে রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারীর মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD