• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

নলছিটিতে তিল এর বাম্পার ফলন, হাসি ফুটছে কৃষকের মুখে

Muntu Rahman / ২৯৬ Time View
Update : সোমবার, ৬ মে, ২০২৪

মশিউর রহমান রাসেল।।

ঝালকাঠির নলছিটি উপজেলায় চলতি মৌসুমে তিলের বাম্পার ফলন। ঔষধি গুণসম্পন্ন উচ্চ ফলনশীল ফসল বারি তিল-৪ অন্যান্য বছরের মতো এ বছরও ব্যাপক আবাদ হয়েছে । আবহাওয়া অনুকূলে থাকায় তিলের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষক ও কৃষি কর্মকর্তারা।

উপজেলার নাচনমহল ইউনিয়নের দক্ষিণ ডেবরা গ্রামে
সবুজে সবুজে ছেঁয়ে গেছে দিগন্ত জোড়া মাঠ। সবুজ গাছে সাদা ফুলের সে এক অপরুপ চিত্র। এসব এলাকায় ঘুরে এবং কৃষকদের সাথে কথা বলে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর তিলের আাবাদ ভালো হয়েছে। তাই আশা করছেন ফলনও ভালো হবে।

নাচনমহল ইউনিয়নের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানিয়েছেন, চলতি মৌসুমে উপজেলার নাচনমহল ইউনিয়নে ৪ হেক্টর জমিতে বারি তিল-৪ এর ৫টি প্রদর্শনী প্লট করেন ৫ জন কৃষক। কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আওতায় প্রদর্শনী নিয়ে কৃষক ফারুক ৭০ শতক,কৃষক কালাম মোল্লা ৬০ শতক, কৃষক নুরইসলাম ৫০ শতক,কৃষক খাইরুল ৪০ শতক, কৃষক মাসুদ ৩০ শতক জমিতে বারি তিল-৪ আবাদ করেছে।
কৃষক মোঃ ফারুক হোসেন জানান,এখন পর্যন্ত কোনো রোগ বালাই হয় নাই এছাড়া অনাবৃষ্টির কারণে তিলের আবাদ ভালো হয়েছে, এরপূর্বে এই জমিতে সরিষার চাষ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন জানান, এবছর উপজেলায় ৩৫ হেক্টর জমিতে তিল চাষের আবাদ করা হয়, যার হেক্টর প্রতি ফলন ১২৫০ – ১৫০০ কেজি।এ বছর আবহাওয়া তিল চাষের অনুকূলে ছিল। ক্ষেতে পোকা মাকড়ের আক্রমণ হয়নি। এ কারণে তিলের বাম্পার ফলন হয়েছে। ঔষধি গুণসম্পন্ন এই তিলের তেল হৃদরোগ, চর্মরোগ প্রতিরোধী ও চুলের যত্নে অতুলনীয়। সরকার ভোজ্য তেলের আমদানি-নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যে আমরা ভোজ্য তেল চাষাবাদ বৃদ্ধির জন্য কাজ করছি।এছাড়াও তিলের ফলন লাভজনক দেখে এ তিল চাষে উপজেলার কৃষকরা আগ্রহ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

One response to “নলছিটিতে তিল এর বাম্পার ফলন, হাসি ফুটছে কৃষকের মুখে”

  1. fdpqtrpczj says:

    Muchas gracias. ?Como puedo iniciar sesion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD