• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

নড়াইলে দক্ষতা উন্নয়ন কোর্সের শুভ উদ্বোধন

Montu Rahman / ২২৭ Time View
Update : শনিবার, ১১ মে, ২০২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল জেলা পুলিশের আয়োজনে এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহ এর সহযোগিতায় পুলিশ লাইনস্ ড্রিলসেডে সাত দিন মেয়াদী কনস্টেবল/নায়েকদের ১৬তম দক্ষতা উন্নয়ন কোর্সের আয়োজন করা হয়।
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
শনিবার (১১মে) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের কর্তব্য কর্মে দক্ষতা অর্জন করানো এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে।” তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে ক্লাশ করার জন্য নির্দেশ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে পরীক্ষা গ্রহণের মাধ্যমে মূল্যায়ন করা হবে। মূল্যায়নের রিপোর্ট ইন-সার্ভিস ট্রেনিং, ঝিনাইদহে প্রেরণ করা হবে এবং প্রত্যেকের সার্ভিস বুকে লিপিবদ্ধ করা হবে। তিনি পুলিশ সদস্যদের ড্রেস-আপ এবং সঠিকভাবে ডিউটি পালন করতে নির্দেশনা প্রদান করেন। পরিশেষে পুলিশ সুপার ডিউটিতে অমনোযোগী ও কর্তব্যে অবহেলার কারণে পুলিশ সদস্যদের শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন। তিনি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়নের আশাবাদ ব্যক্ত করে ট্রেনিংয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময়ে তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), নড়াইল সহ জেলা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD