• বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ কটিয়াদীতে পানির গর্তে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান “নারায়ণগঞ্জের সদরে র‍্যাব-১১ এর অভিযানে ফেন্সিডিল, ইয়াবা জব্দ ও নগদ টাকাসহ একজন মাদক ব্যবসায়ী আটক পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক ১, জরিমানা ঝিনাইদহ সদর মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সভা ও পুরস্কার বিতরন এশিয়া পোস্ট-এর শুভ উদ্বোধনে এম মাসুদ রানা সুমনের অভিনন্দন ও শুভেচ্ছা

নওগাঁ-২ আসনে নৌকা প্রতীকে আবারো বিজয়ী শহীদুজ্জামান সরকার

Muntu Rahman / ২৮৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি :

স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টায় নওগাঁর জেলা প্রশাসকের হলরুমে প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা গোলাম মওলা।

এর আগে উৎসবমুখর পরিবেশে সকাল ৮টা হতে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট গ্রহণ ও গণনা শেষে নওগাঁ-২ (ধামুইরহাট-পত্নীতলা) আসনের ১২৪টি ভোটকেন্দ্রের পূর্নাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়। এতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে টানা ৪র্থ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। ১২৪টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে ভোট পড়েছে ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ট্রাক) প্রতীকে ইঞ্জিনিয়ার আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ টি ভোট। স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা (ঈগল) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট। এবং জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট।

বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে  ৪৪হাজার ৫৬০ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।
এ আসনে মোট ৩ লাখ ৫৬হাজার ১৩২জন ভোটার নিয়ে ৪ জন প্রার্থী তাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করেন। এই আসনটিতে মোট ৫৭.২১% ভেটার উপস্থিতি কাস্ট করা সম্ভব হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা গোলাম মওলা।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে এ আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে নির্বাচন কমিশনের ঘোষিত তারিখ অনুযায়ী আজ ১২ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD