• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নওগাঁর বদলগাছীতে ভূমিসেবা মেলা/২০২৬ এর জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

Muntu Rahman / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু উপজেলা প্রতিনিধি, বদলগাছী।

সারা দেশের ন্যায় আজ মঙ্গলবার নওগাঁ জেলার বদগাছীতে ভূমিসেবা মেলা
জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হওয়া তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯-০৫-২০২৬ ইং মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় বদলগাছী উপজেলা ভূমি অফিস চত্বরে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও সম্প্রচার হালুয়াঘাটে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে প্রদর্শন করা হয়।
ভিডিও সম্প্রচার শেষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান,উপজেলা বিএনপির সিনিয়র সহঃ সভপতি মোঃ জাকির হোসেন চৌধুরী, বদলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল ইসলাম ও বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়ার সাংবাদিক মোঃ ফেরদৌস হোসেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ পলাশ উদ্দীন।

এসময় আরও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউনিয়ন চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তি,শিক্ষক ছাত্র-ছাত্রী, সাংবাদিক,সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় বক্তারা ভূমিসেবায় ডিজিটাল রূপান্তর, অনলাইন ভূমি সেবা গ্রহণের সুবিধা এবং জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ ভূমি সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD