• বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া দৌলতপুরে কৃষকের তামাক গাছ কাটলেন দুর্বৃত্তরা  সুনামগঞ্জ– ১ ধানের শীষ প্রতীক পেলেন কামরুজ্জামান কামরুল অবৈধ বালু উত্তোলন ও মাদক রোধে কঠোর অবস্থানে পুলিশ শৈলকুপায় ৪ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায় যশোরে ভোটের মাঠে চূড়ান্ত ৩৪ প্রার্থী: ২২ জানুয়ারি প্রচার শুরু সীতাকুণ্ডে পন্হিশাহ(রঃ)নুরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ বাংলা রচনা প্রতিযোগিতায় দেশ সেরা মহসিনা ইসলাম রাজশাহীতে অনুষ্ঠিত হলো রোদ পোহানো উৎসব কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের পক্ষে আসন ছেড়ে মনোনয়ন প্রত্যাহার খেলাফত মজলিস প্রার্থীর মান্দায় খালের ধারে পড়ে থাকা যুবকের লাশ উদ্ধার,,

নওগাঁর পত্নীতলায় র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

Muntu Rahman / ৩৬৫ Time View
Update : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

নওগাঁর পত্নীতলায় র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি,

নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে হেরোইন সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

শনিবার (১৯ আগস্ট) সকালে র‍্যাব- ৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- চাঁপাইনবাগঞ্জ জেলার কছিম উদ্দিন টোলা গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪০) এবং গিধনী পাড়া গ্রামের মোন্তাজ আলী (মন্টুর)ছেলে লিটন মিয়া (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলামের নেতৃত্বে পত্নীতলা উপজেলার ছাইতন তলা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি মহেন্দ্র ট্রাক্টর সহ দুইজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাক্টরের ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়া রাখা ৭২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় স্বীকার করেন যে দীর্ঘ্যদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ এলাকা হতে হেরোইন সংগ্রহ করে নওগাঁ, বগুড়া সহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছে।

পরে গ্রেপ্তার কৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আনুমানিক বেলা ১:৩০ মিনিটের দিকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD