• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় দুই বছর ধরে সরকারি বই পরিবহন ভাতা থেকে বঞ্চিত শিক্ষকরা সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে হাফেজ আলীমের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মুন্সিগঞ্জের গজারিয়ায় তেতৈতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের ৪ নিহত গুরুত্ব আহত ২০ রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় ৫০ লিটার দেশীয় মদ নারীসহ সাতজন গ্রেফতার কুমিল্লা জেলার কোতোয়ালি থানার অধিনে ডাকাতি মামলার পাঁচ আসামি গ্রেফতার ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার ২৮ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ১ মাদক কারবারী গ্রেফতার

দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো’র শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Montu Rahman / ৩৪ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ায় দৌলতপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটিবি) বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণ ও ঠিকাদারি প্রথা বিলুপ্ত করে সরাসরি বিএটিবি এর অধীনে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে, বিএটিবি ফিল্ড টেকনিশিয়ান ও অফিস স্টাফ শ্রমিক কল্যান ইউনিয়নের অংশগ্রহণে আল্লারদর্গা বিএটিবি অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ এবং সদস্য গিয়াস উদ্দিন, মিলন হোসেন, মোঃ নাজমুল হোসেন, ফরিদুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন তাদের চাকুরি স্থায়ীকরণ না হলে আরো কঠোর থেকে কঠোর আন্দোলন যাবেন তারা। তারা আরো বলেন , বছরের পর বছর স্থায়ী প্রকৃতির কাজ করলেও বিএটিবি তাদের একক নিয়োগ পত্র দেয়নি। বেতন পরিশোধে অনিয়ম, অতিরিক্ত সময় কাজ করিয়ে ওভারটাইম ভাতা না দেওয়া, সাপ্তাহিক ছুটি ও অন্যান্য আইনগত সুবিধা থেকে বঞ্চিত করার ঘটনাও ঘটছে বলে দাবি তাঁদের।
একাধিক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা বছরের পর বছর একই প্রতিষ্ঠানের জন্য স্থায়ী প্রকৃতির কাজ করছি,কিন্তু কাগজে-কলমে আমরা ঠিকাদারের শ্রমিক। ফলে কোনো অধিকার চাইতে গেলেই কাজ হারানোর ভয় দেখানো হয়।”
তাঁদের আরও অভিযোগ, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটলেও অনেক সময় যথাযথ চিকিৎসা সহায়তা বা ক্ষতিপূরণ পাওয়া যায় না।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেন, “সব শ্রমিককে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়োগ দেওয়া হয় এবং তাঁদের পাওনা পরিশোধ করা হয়।”


অন্যদিকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD