• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অপরিকল্পিত খননে বাদাঘাট বাজারের সড়ক চলাচলের অনুপযোগী চকরিয়া উপজেলার ঘুনিয়ায় চন্দ্র জ্যোতি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত। নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ২ টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২ কওমী ইয়ূথ ক্লাবের সিলেট বিভাগীয় ও চার জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক

দৌলতপুরে বি এন পি’কে আর নৈরাজ্য করতে দেওয়া হবেনা বললেন এজাজ আহম্মেদ মামুন

Montu Rahman / ৫৮৯ Time View
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

দৌলতপুরে বি এন পি’কে আর নৈরাজ্য করতে দেওয়া হবেনা বললেন এজাজ আহম্মেদ মামুন

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শনিবার বিকাল ৪ টার সময় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা হজরত আলীর সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান মহিউল ইসলাম মহি সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এজাজ আহম্মেদ মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া,উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউল হক, দৌলতপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আয়েজ উদ্দিন মাস্টার, প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার সহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ নেতা কর্মী সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

শান্তি সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে এজাজ আহম্মেদ মামুন বললেন, দীর্ঘ দিন বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্রীয়ক্ষমতায় আছে। যার ফলে দেশ আজ অনেক উন্নতি করেছে। যার সুফল আমরা সকলে ভোগ করছি। তবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টির লক্ষে বি এন পি নামক দল বিভিন্ন ভাবে কাজ করছে। একটি কথা মনে রাখবেন আমি এজাজ আহম্মেদ মামুন যত সময় বেচে আছি দৌলতপুরের মাটিতে বি এন পি কে কোন নৈরাজ্য করতে দিব না। এ সময় ২০২৩ সালের জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে জয়যুক্ত করার লক্ষে সকলকে এক সাথে কাজ করার আহ্বান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD