• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন ভেড়ামারার সেবায় পাশে থাকতে চান সুমন বিশ্বাস, দোয়া ও সমর্থন কামনা তাহিরপুরে পানি বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় কটিয়াদীতে যুবদলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মর্তুজা আল কামালকে গণসংবর্ধনা বাঁশখালী হাসপাতালে ২ মাস বয়সী শিশুর মৃত্যু: চিকিৎসায় অবহেলার অভিযোগ, তদন্তের দাবি

দৌলতপুরে নির্বাচনী প্রতীক বরাদ্দের ১২ দিন পার হলো বড় ধরনের সহিংসতা ছাড়াই স্বস্তিতে সাধারণ মানুষ

Muntu Rahman / ২১৩ Time View
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

দৌলতপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হয় গত ১৮ ডিসেম্বর। কুষ্টিয়া -১ দৌলতপুর আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আ ক ম সরওয়ার জাহান বাদশাহ ছাড়াও আওয়ামী লীগ থেকে এই আসেন টিতে আরো তিনজন হেভি ওয়েট প্রার্থী আছে । সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি আফাজ উদ্দিন আহমেদর ছেলে নাজমুল হুদার পটল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা ফিরোজ আল মামুন এছাড়াও জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল, জাতীয় সমাজতান্ত্রিক জাসদ থেকে শরিফুল কবির স্বপন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে কমরেড মুজিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেস থেকে সেলিম রেজা ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সাধারন মানুষের সাথে আলাপচারিতা তারা বলেন, অন্যান্য বারের নির্বাচনের তুলনায় এবারে নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বমূলক নির্বাচন। কারণ আওয়ামী লীগের ভিতরেই চারজন হেভি ওয়েট প্রার্থী। তবে একটি বিষয় আমরা স্বস্তিতে আছি প্রতীক বরাদ্দের পরে তেমন কোন উল্লেখযোগ্য সহিংসতা আমাদের চোখে পড়ে নাই। দৌলতপুর থানা পুলিশের তৎপরতায় আইন-শৃঙ্খলা ব্যাপক উন্নতি হয়েছে। পূর্ব নির্বাচনগুলোতে আমরা দেখেছি নির্বাচন শুরু হলে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি সহ সহিংসতা বৃদ্ধি হতো। কিন্তু এবার নির্বাচন শুরু হলেও কোথাও চুরি,ডাকাতি বা বড় ধরনের সহিংসতা ঘটে নাই। তাই আমরা দৌলতপুর থানা পুলিশের সকল সদস্য সহ অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দৌলতপুর থানা পুলিশের প্রত্যেকটা অফিসার ফোর্স কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ বড় ধরনের সহিংসতা ছাড়ায় একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে দৌলতপুর থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD