• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ৪৫ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-১

Muntu Rahman / ৩১৬ Time View
Update : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

আমির হোসেন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার এসআই মুহাম্মদ আসলাম হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪৫ বোতল বিদেশী মদ ও ১টি মোটরসাইকেলসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি হলেন দোয়ারাবাজার থানার চকিরঘাট গ্রামের মৃত আসাদ আলীর ছেলে মোঃ মিরাজুল ইসলাম (২০)। গত সোমবার (১৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানাধীন রসরাই গ্রামের যাতায়াতের রাস্তায় উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত আসামির নিকট থেকে ৪৫ বোতল Officer’s Choice নামক ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃত আসামি ১টি মোটরসাইকেলে করে উদ্ধারকৃত মাদক পরিবহন করছিল। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD