• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কলাপাড়ায় গুডনেইবার্স বাংলাদেশ এর বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্প ও পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ।। আলহেরা মডেল একাডেমি তে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক সেমিনার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন নারায়ণগঞ্জ জেলার সাত থানায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ মামলায় অভিযুক্ত ৮৮ জন গ্রেফতার বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাড়াতে হবে ইংরেজি দক্ষতা বন্দরে হত্যা মামলার আসামি এস আরবি-১১ নিকট গ্রেফতার ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত তেল গ্যাস নীতিতে পরিবর্তন নয় তবে ধারাবাহিকতা: পরিবেশ প্রতিমন্ত্রী বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত

দুই টাকায় স্কুলে শিশুদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ

Montu Rahman / ৩৬৬ Time View
Update : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার::

নিরক্ষর থাকবো না দেশের বোঝা হবো না এই প্রতিপাদ্য সামনে রেখে ২০২১ সালে প্রতিষ্ঠিত হয় দুই টাকা স্কুল একটি শিক্ষা প্রতিষ্ঠানের যেখানে সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত শিশুদের পাঠদান করে যাচ্ছে সম্পন্ন বিনামূল্যে বর্তমানে ৩০ জন শিশু বিনামূল্যে শিক্ষা গ্রহণ করে যাচ্ছে এই দুই টাকায় স্কুলে

১২ জানুয়ারি রোজ শুক্রবার বিকালতে ইন ঘটিকায় দুই টাকা স্কুল প্রাঙ্গণে শিশুদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয় এবং শিশুদের আনন্দ দেওয়ার লক্ষ্যে দুপুরের খাবারের আয়োজন করা হয়।

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাসের পরিচালনায় দুই টাকা স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ও দুই টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী

প্রধান অতিথি মুহাম্মদ আলী বলেন “নিরক্ষর থাকবো না দেশের বোঝা হব না”এই স্লোগানকে বাস্তবে রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য ; আমরা চাই দেশে কোন নিরক্ষর শিশু থাকবে না সকল শিশু সমানভাবে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে আর তাই আমরা এই দুই টাকায় স্কুলের মাধ্যমে দেশ নিরক্ষর মুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য এবং কাজ

তিনি আরো বলেন আমাদের এই কাজকে গতিশীল করতে সমাজের বিত্তশালী বিত্তবান রাষ্ট্রপ্রধান সরকার সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আমাদের বিশেষ প্রয়োজন।

এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্যে রাখেন, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব লায়ন হামিদা খাতুন পান্না,সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শামসুন্নাহার সামু, মোহাম্মদ মোকসেদুল হক, মোঃ ওমর ফারুক নয়ন,মনিষা আক্তার শিমু সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

পরিশেষে শিশুদের হাতে খাবার ও নতুন বই তুলে দেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD