• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলা নববর্ষ উদযাপনে কোনো নিরাপত্তা হুমকি নেই, সংবাদ সম্মেলনে জানালে র‍্যাব ডিজি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী। পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ ডিলার আটক, ইজিবাইক জব্দ মহিপুুরে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে এক মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: ১০০ লিটার ওয়াশ ও চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের এক মৃত্যু। সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ।

তাহিরপুরে জেলেদের উপর অন্যায় অবিচারের প্রতিবাদে মানববন্ধন

Muntu Rahman / ১৪৯ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়া হাওরের জেলেদের উপর অন্যায় অবিচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলেদের অভিযোগ নির্দিষ্ট জলমহল ব্যতীত অন্যত্র স্থানে নিরীহ জেলেদের মাছ ধরতে নিষেধাজ্ঞা, অন্যায় ভাবে হয়রানি ও চাঁদাবাজি করছে আওয়ামী সন্ত্রাসী একটি গোষ্ঠী।

জেলেদের উপর এমন অন্যায় আচরণ ও হয়রানির প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের মানববন্ধন করেছে মাটিয়ান হাওড় পাড়ের মৎসজীবী সম্প্রদায়ের লোকেরা। মানববন্ধন শেষে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল করে তারা ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাটিয়ান হাওড় পাড়ে বসবাসরত জেলেরা নির্ধারিত জলমহালের বাইরে গিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু জেলেদের এ মাছ ধরার কাজে একটি চক্র চাঁদা দাবি করছে এবং তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। হাওড় পাড়ের সাধারন লোকদের পেটে লাথি মেরে চক্রের সদস্যরা নিজেদের লুটপাটের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন। তাদের দাবি নির্ধারিত জলমহালের বাহিরে এসে যেন কেউ জেলেদের মাছ ধরতে নিষেধাজ্ঞা না দেয় এবং হয়রানি না করে।
মাটিয়ান হাওড় মৎস্যজীবী সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জালালাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য তৌহিদুল ইসলাম, মৎস্যজীবী নেতা শাহীনুর রহমান, সুলতান আহমদ, ইসলাম নূর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD