• সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামীর সম্পত্তি দখলে মিথ্যা মামলার অভিযোগ জামিনে মুক্তির পরও তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় আঁখি বিলভাতিয়া সীমান্তে বিজিবির অভিযান ১৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কুষ্টিয়ার ভেড়ামারায় বিনামূল্যে লেন্স সংযোজন ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ভারতীয় ইয়াবা নিয়ে দেশে ঢোকার সময় বিজিবির হাতে আটক চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক ও হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার তাহিরপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে নামলে,পুলিশের উপর হামলার ঘটনায় ৭জন আটক। যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান সংসার ছেড়েছে মা শিশু আরিয়ানের জীবন লন্ড ভন্ড চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযান

চিঠি জাল করার অভিযোগে কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিকে কারন দর্শানোর নোটিশ

Muntu Rahman / ৪৬৬ Time View
Update : শুক্রবার, ৫ মে, ২০২৩

চিঠি জাল করার অভিযোগে কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিকে কারন দর্শানোর নোটিশ

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটনকে কোটালীপাড়া নির্বাহী অফিসারের চিঠি জাল করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে গোপালগঞ্জ জেলা শাখার ছাত্রলীগ।

বৃহস্পতিবার রাতে (৪ মে) গোপালগঞ্জ জেলা শাখার ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা’র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে কারণ দর্শানোর এ আদেশ দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, জেলা শাখার আওতাধীন কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি-চৌধুরী সেলিম আহমেদ (ছোটন)এর বিরুদ্ধে দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা প্রমাণ করতে আগামী ০৩ কার্য দিবসের মধ্যে লিখিত ভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।

উল্লেখ্য, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ রাজৈর-কোটালীপাড়া সড়কের উন্নয়ন ও সংস্কার কাজ করার লক্ষে সড়কের দুই পাশের গাছ টেন্ডারের মাধ্যমে কর্তনের জন্য গত ১০ এপ্রিল সামাজিক বন বিভাগের ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তাকে একটি চিঠি দেয়। ওই চিঠিটি কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ছোটন সুকৌশলে সংগ্রহ করে সামাজিক বন বিভাগের ফরিদপুর বিভাগীয় বন কর্মকর্তার নামের স্থলে জেলা প্রশাসক গোপালগঞ্জ বসিয়ে একটি জাল চিঠি তৈরী করে। চিঠিটি গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের হাতে পৌছানোর পরে তিনি ওই চিঠি সম্পর্কে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের কাছে মৌখিক ভাবে জানতে চায়।কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ ওই চিঠিটি জেলা প্রশাসক গোপালগঞ্জ এর কাছে পাঠাননি বলে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD