• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক মানসিক রোগীর লাশ উদ্ধার

Yeasir Arafat Mifta / ২২০ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গভীর নলকুপের পরিত্যাক্ত হাউজিং এর ভিতর থেকে এক মানসিক প্রতিবন্ধির লাশ উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র উদ্ধারকারী দল। নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান,গতকাল  শুক্রবার আনুমানিক বেলা ১১টার দিকে উপজেলার নেজামপুর ইউপির পূর্ব নেজামপুর গ্রামের তুষার বর্মনের পরিত্যাক্ত গভীর নলকুপের হাউজিং পাইপের ভিতরে একই গ্রামের চৈতন্য বর্মনের ছেলে মানসিক প্রতিবন্ধি(মৃগি রোগি) রনি বর্মন(২৩)পড়ে যায়। মাঠে ধান ক্ষেতে পানি সেচ দিতে যাওয়া কৃষকরা প্রথমে রনি বর্মনের চিৎকার শুনতে পেয়ে এগিয়ে গেলেও তারা হাউজিং এর ভিতরে তাকে দেখতে পায়নি। রনি বর্মনের স্বজনরা নাচোল থানা ও নাচোল ফায়ার স্টেশনে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ আরম্ভ করে। কিন্তু তাদের চেষ্টা বিফল হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা পরিত্যাক্ত হাউজিং এর ১৬০ ফিট গভীর থেকে বিকেল ৪টায় রনি বর্মনের লাশ উদ্ধার করে। রনি বর্মনের পিতা চৈতন্য বর্মন জানান, প্রায় ১৫/১৬ বছর যাবত সে মৃগি রোগে ভুগছিল। ৩ সন্তানের জনক রনি বর্মনের পরিবারে চলছে শোকের মাতম। ময়না তদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে নাচোল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD