• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা

গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মহোদয়

Muntu Rahman / ২৯২ Time View
Update : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

সুরুজ্জামান রাসেল

গাজীপুর প্রতিনিধি:

 

২০ আগস্ট ২০২৪খ্রি. মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা বিভাগের কমিশনার ( অতিরিক্ত সচিব) জনাব সাবিরুল ইসলাম নগর ভবনে এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন ।

এরপর নগর ভবনের মেয়র কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সিটি ভবন পরিদর্শন করেন।

মতবিনিময় সভা শেষে প্রশাসক সাবিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার একটি দুর্নীতি মুক্ত, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায়। সেই আদর্শের জায়গা থেকে আইন ও নীতি বহির্ভূত যে কোন কাজ থেকে গাজীপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সরকারের প্রশাসন যন্ত্রকে দূর করতে আমরা কাজ শুরু করেছি। আমাদের যাদের জনগণের ট্যাক্সের টাকায় বেতন হয়, তাদের সেবা যেন পরিপূর্ণ দিতে পারি।

তিনি আরও বলেন, জন্মনিবন্ধন থেকে শুরু করে ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন কাজের জন্য মানুষ সিটি করপোরেশনে আসেন। কোন মানুষ যেন হয়রানির শিকার না হয়, তাদের যেন সঠিক সময়ে পরিপূর্ণ সেবা দিতে পারি তারজন্য সিটি করপোরেশনের সবাইকে নির্দেশ দিয়েছি। আমাদের চেষ্টা থাকবে মানুষ যেন সেবা না পেয়ে সিটি কর্পোরেশন থেকে ফিরে না যায়।

এ সময় জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD